Mamata Banerjee: 'ধনখড়ের সঙ্গে বিতর্ক হয়েছে কিন্তু এরকম হয়নি', রাজ্যপালের দুর্নীতির সেল নিয়ে নিশানা মমতার
রাজভবনের সঙ্গে আবারও চওড়া হচ্ছে ফাটল। রাজভবনে অ্যান্টি কোরাপশন সেল খোলা নিয়ে সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেছেন, স্পেশাল সেল তৈরি করা রাজভবনের কাজ নয়। বারবার রাজ্যের কাজে হস্তক্ষেপ করছেন রাজ্যপাল।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যপালকে সম্মান করি কিন্ত তিনি যেটা করছেন সেটাকে সমর্থন করি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্রের ইশারাতেই তিনি এই সব কাজ করছেন। এদিন আনন্দ বোসের সমালোচনা করতে গিয়ে জগদীপ ধনখড়ের নাম করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ধনখড়ের সঙ্গে বিতর্ক হয়েছে কিন্তু এরকম হয়নি।

পঞ্চায়েত ভোেট হিংসার খবর নিতে রাজভবনে পিস রুম খুলেছিলের রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রকাশ্যেই রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। বারবার পঞ্চায়েত ভোটে িহংসা নিয়ে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিজে গ্রাউন্ড জিরোতে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।
তারপরেই আবার বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে প্রবল বিরোধ তৈরি হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যাঁদের উপাচার্য পদে বসার যোগ্যতা নেই তাঁদের উপাচার্য পদে বসিয়ে দেওয়া হচ্ছে। একেবারেই অনৈতিক কাজ করছেন তিনি। রাজ্যপালের অ্যান্টি কোরাপশন সেল তৈরির তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এবং এটা করতে গিয়ে আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম করেছেন িতনি।
জগদীপ ধনখড় রাজ্যপাল থাকাকালীন রাজ্য সরকাের সঙ্গে চরম বিরোধ তৈরি হয়েছিল। একাধিক বার কেন্দ্রের কাছে গিয়ে জগদীপ ধনখড় রাজ্য সরকার এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ করেছিলেন। এমনকী রাজ্যের আমলাদেরও প্রকাশ্যে সমালোচনা করেছিলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি-সিবিআই তদন্ত নিয়েও সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন বাংলাকে অপমান করা হচ্ছে বারবার এজেন্সি পাঠিয়ে। ইঁদিুর মরলেও বাংলায় টিম পাঠানো হচ্ছে। আর মণিপুরে েযটা ঘটছে সেটা নিয়ে কোনও মাথাব্যাথা নেই মোদী সরকারের।
এদিন সাংবাদিক বৈঠকে সাংসদ নুসরত জাহানের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন আগে দোষ প্রমাণ হতে দিন তার আগেই মিডিয়া ট্রায়াল দিয়ে ফেলছে। দোষ প্রমাণের আগেই দোষী বলে দেওয়া হচ্ছে। মিডিয়ার তিরঞ্জক নিউজই এর জন্য দাবি বলে অভিযোগ করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য সাংসদ নুসতর জাহানের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। ইডির দফতরে অভিযোগ দায়ের করেছেন তিনি। তারপরেই সাংসদ বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন তিনি কোনও রকম দুর্নীতি করেননি। অনেকদিন আগেই তিনি অভিযুক্ত সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা িদয়েছেন। এবং টাকা নিয়ে তিনি সুদ সমেত সেটা ফেরতও দিয়ে দিয়েছেন সেই কোম্পানিকে।












Click it and Unblock the Notifications