'বদলা চাইনি বলে CPM-র কেউ গ্রেফতার হয়নি', জাগো বাংলার শারদ সংখ্যার উদ্বোধনে হুঁশিয়ারি মমতার
'বদলা চাইনি বলে CPM-র কেউ গ্রেফতার হয়নি', জাগো বাংলার শারদ সংখ্যার উদ্বোধনে হুঁশিয়ারি মমতার
তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা পরায়ণ নয় তাই ৩৪ বছরে সিপিএমের কেউ গ্রেফতার হয়নি। জাগো বাংলার শারদ সংখ্যা উদ্বোধনে এসে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'কেউ ধোয়া তুলাসীপাতা নন, বদলা চাইনা বদল চাই বলেছিলাম বলে সিপিএমের কেউ গ্রেফতার হয়নি।'

জাগো বাংলার শারদ সংখ্যার উদ্বোধন
জাগো বাংলার শারদ সংখ্যার উদ্বোধনের মঞ্চ থেকে ফের বিরোধীদের তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাম-বিজেপিকে এক যোগে আক্রমণ করেছেন তিনি। ইডি-সিবিআইয়ে শাড়াশি আক্রমণে নাজেহাল শাসক দল। সেকারণেই পাল্টা বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ তীব্রতর করছেন মমতা। প্রায় প্রতি অনুষ্ঠানেই বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছেন তিিন। রবিবার পার্টির মুখপত্র জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশের অনুষ্ঠানেও বিজেপি-বামেদের এক যোগে নিশানা করেছেন তিিন।

বিস্ফোরক মমতা
সম্প্রতি রাজ্যে িনয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে। যার নেপথ্যে রয়েছেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাঁর করা একের পর এত মামলার জেরেই এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালাত। আর তার পরেই একের পর এত দুর্নীতি প্রকাশ্যে আসতে শুরু করে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঠাঁই হয়েছে এখন শ্রীঘরে। তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। সবই নাকি চাকরি বিক্রির টাকা। গ্রেফতার হয়েছেন, পর্ষদের প্রাক্তন সভাপতি থেকে শুরু করে এসএসসির উপদেষ্টা কমিটির সভাপতি,উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও। একের পর এক বিস্ফোরক তথ্য।

বামেদের নিশানা
সিপিএমকে নিশানা করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ৩৪ বছরের যে কীর্তি বামেরা করে গিয়েছে তার বিরুদ্ধে তাঁর সরকার কোনও পদক্ষেপ করেনি তার একটি মাত্র কারণ বাদলা নয় বদল চেয়েছিলেন তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা পরায়ণ নয় বলেই বামেদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।

বিজেপিকে নিশানা
এদিন বিজেপিকে নিশানা করতেও ছাড়েননি। তিনি বিজেপিকে নিশানা করে লিখেছেন, 'দিল্লিকা লাড্ডু যো খায়া ওহ পছতায়া অউর যো না খায়া ওহ ভি পছতায়া। দিল্লিতে যাঁরা আছেন তাঁদের মাথার উপরেও এজেন্সি নাচছে বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নিশানা করে বলেছেন সোশ্যাল মিডিয়ায় ইচ্ছে করে গুজব ছড়ানো হচ্ছে। টিএমসির বিরুদ্ধে প্রচার করা হচ্ছে। একমাত্র ওরাই ভাল আমরা সব খারাপ'। বিজেপিকে তীব্র নিশানায় বিঁধেছেন মমতা।












Click it and Unblock the Notifications