এবার কেষ্টকে নজরবন্দি করলে....., হুঁশিয়ার করে আদালতে যাওয়ার বার্তা মমতার
এবার কেষ্টকে নজরবন্দি করলে....., হুঁশিয়ার করে আদালতে যাওয়ার বার্তা মমতার
শেষ দফায় ভোট বীরভূমে। তার আগে বোলপুরে সাংবাদিক বৈঠক করে অনুব্রতকে নজরবন্দী করা নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে বলেছেন, এবার কেষ্টকে নজরবন্দি করলে আদালতের সুরক্ষা নিতে বলব। প্রসঙ্গত উল্লেখ্য ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই অনুব্রত মণ্ডলের প্রতিটি সভার উপর কড়া নজর রেখেছে কমিশন। ভোটের দিন বাড়তি কেন্দ্রীয় বাহিনী দিয়ে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে ফেলার পরিকল্পনা করেছে কমিশন।

ভোটের আগেই অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে ইডি। হিসাব বহির্ভুত সম্পত্তি রাখা নিয়ে নোটিস পাঠানো হয়েছে।ঠিক বীরভূমে ভোটের আগেইএই নোটিস পাঠানো হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যেইএমনই মনে করছে তৃণমূল কংগ্রেস। এর আগেও তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে বিভিন্ন মামলায নোটিস পাঠিয়েেছ ইডি-সিবিআই। এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে ভোটে জয়ের চেষ্টা করছে বিজেিপ অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরুপাচারকাণ্ডে অভিষেকের স্ত্রীকেও জেরা করেছে সিবিআই।
অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান এবার ভোটের বাজারে সুপার হিট। তৃণমূল কংগ্রেস নেত্রী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের মুখেই শোনা গিয়েছে খেলা হবে স্লোগান। অনুব্রতর খেলা হবে স্লোগানে রাজনৈতিক হিংসা ছড়ানোর ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ করে কমিশনে নালিশ জানিয়েছিলেন বিজেপি নেতারা। শেষ দফায় ভোট বীরভূমে। একেবারে পরিকল্পনা করে সব বাহিনী নামিয়ে অনুব্রতর গড়ে ভোট করানো হবে এমনই মনে করা হচ্ছে।এদিকে দিলীপ ঘোষ পাল্টা মমতাকে নিশানা করে বলেছেন অনুব্রত মণ্ডল দিনের পর দিন মানুষকে হেনস্থা করে চলেছেন এবার তাঁকে নজরবন্দি করেই ভোট হবে বীরভূমে।












Click it and Unblock the Notifications