'পাথর ছোড়া হয়েছে বিহারে, বাংলাকে বদনাম করা হচ্ছে', বন্দে ভারত নিয়ে পাল্টা তোপ মমতার
'পাথর ছোড়া হয়েছে বিহারে, বাংলাকে বদনাম করা হচ্ছে', বন্দে ভারত নিয়ে পাল্টা তোপ মমতার
বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছে বিহারে। আর সেটা নিয়ে বাংলার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে বাংলাকে বদনাম করা হচ্ছে। গঙ্গাসাগর থেকে পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার রেলের তরফ থেকে ভিডিও প্রকাশ করে জানানো হয়েছে বাংলা নয় বিহরের কিষাণগঞ্জের কাছে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছিল।

বাংলাকে বদনামের চেষ্টা
বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর সফরের দ্বিতীয়দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছে বিহারে। আর বাংলাকে তার জন্য অকথা-কুথা শুনতে হয়েছে। বাংলাকে বদনাম করা হচ্ছে। নাম না করে বিজেপির দিকেই আঙুল তুলেছেন তিনি। গতকাল এই নিয়ে একটি শব্দও খরচ করতে চাননি তিনি।

বন্দে ভারত এক্সপ্রেসে নিয়ে রেলের তদন্ত
বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছিল রেল। তাতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। যাঁরা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়েছিল তাদের ভিডিও প্রকাশ করেছে রেল। দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে ভিডিও প্রকাশ করে জানানো হয়েছে বাংলা নয় বিহারের কিষাণগঞ্জের কাছে ধুলাবাড়ি থেকে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। বাংলার কোনও স্টেশন বা জায়গা থেকে পাথর ছোড়া হয়নি।

পরিকল্পনা করে হামলার অভিযোগ
এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে বিহারের যে জায়গা থেকে পাথর ছোড়া হয়েছে সেটি বাংলার পাশেই কাছেই এতে পরিকল্পনা রয়েছে। গতকাল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি এই ঘটনার তীব্র নিন্দা করে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহী হয়ে উঠছে বাংলা। বাংলাতে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন দিলীপ ঘোষ। এই ঘটনার তীব্র সমালোচনা করে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে রেলের ভিডিও প্রকাশ করার পরে অস্বস্তি বেড়েছে বিজেপি শিবিরের।

ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের
এদিকে এই ঘটনার নিয়ে রেলের ভিডিও প্রকাশ করার পরেই বিজেপিকে নিশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেছেন, বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া নিেয় যেভাবে বাংলাদের দায়ি করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বলে অভিযোগ করেছেন তিনি। যে বিজেপি নেতারা এই নিয়ে বাংলাকে , রাজ্য সরকারকে অপমান করা হয়েছে তার জন্য ক্ষমা চাইতে হবে বিজেপিকে।












Click it and Unblock the Notifications