লোকসভায় কংগ্রেসকে সমর্থনের বার্তা দিয়েও শর্ত চাপালেন তৃণমূল সুপ্রিমো

Mamata Banerjee on 2024 Seat Sharing Formula: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে পারদ। আর এর মধ্যেই কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কর্নাটক নির্বাচনে কংগ্রেসের বড় জয় হলেও তাঁদের নাম মুখে আনেননি তিনি।

যা নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়। আর এর মধ্যেই বড় বার্তা তৃণমূল সুপ্রিমোর। নরেন্দ্র মোদীকে সরাতে কার্যত কংগ্রেসের সন্মগে হাত মেলাতে রাজি বলেও বার্তা তাঁর। তবে এজন্যে শর্ত বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই একাধিক বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী।

লোকসভায় কংগ্রেসকে সমর্থনের বার্তা দিয়েই শর্ত মমতার

আর সেখান থেকেই আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে হাত মেলানো নিয়ে বড় বার্তা তাঁর। সুপ্রিমো বলেন, যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানে আমরা তাঁদের সমর্থন দেব। এতে কোনও সমস্যা নেই। কিন্তু বাংলাতে আমার বিরুদ্ধেই লড়বেন ত্যা কখনও নীতি হতে পারে না বলেও হুঁশিয়ারি।

এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে মমতা বলেন, কংগ্রেস যেখানেই তার নিজের ২০০ আসনে শক্তিশালী, আমরা যে হিসেব করেছি, তারা লড়াই করুক, আমরা তাদের সমর্থন করব। তবে তাদের অন্যান্য রাজনৈতিক দলকেও সমর্থন করা উচিৎ। আর এরপরেই পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে মমতার দাবি, কর্নাটককে সমর্থন করব কিন্তু এখানে ( পড়ুন -বাংলাতে) আমাদের বিরুদ্ধে লড়াই করবেন এটা কোনও নীতি হতে পারে না।

রাহুল গান্ধীকে নিয়ে মমতা যা বললেন

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে সমস্ত বিরোধী জোটকে এক ছাতার নীচে আসার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। যে যেখানে শক্তিশালী সেখানে লড়াইয়ের কথা বলেন তিনি। জোটের লক্ষ্যে ইতিমধ্যে একাধিক বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এমনকি বছরখানেক আগে দিল্লিতে গিয়ে সোনিয়া এবং রাহুল গান্ধীর সঙ্গেও বৈঠক হয়। যদিও সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। উল্টে বারবার কখনও অভিষেক কিংবা তৃণমূল সুপ্রিমোর নিশানায় রাহুল গান্ধী এসেছেন।

আর এই অবস্থায় জোট প্রশ্নের মুখে পড়ে। সম্প্রতি কর্নাটক নির্বাচনে পর তৃণমূল এবং কংগ্রেসের সংঘাত একেবারে প্রকাশ্যে আসে। ফল স্বাগত জানালেও কংগ্রেসের নাম মুখে আনেননি। এই অবস্থায় অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলেউ মনে করা হচ্ছে। এই অবস্থায় আগামী ২৭ মে নীতি আয়োগের বৈঠকে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী। তাঁর এই সফরের দিকে গোটা রাজ্যের নজর রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+