কাশ্মীর সমস্যা সমাধান করতে আমায় দায়িত্ব দিন, আমি গিয়ে থাকব, কথা বলব:মমতা

দলীয় ইস্তেহার ঘোষণার দিন ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মচেনা ছন্দে এদিন বিজেপি বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।

দলীয় ইস্তেহার ঘোষণার দিন ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মচেনা ছন্দে এদিন বিজেপি বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন বাংলার মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এদিন কাশ্মীর সমস্যা নিয়েও তিনি মুখ খোলেন।

জঙ্গলমহল ও কাশ্মীর!

জঙ্গলমহল ও কাশ্মীর!

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশ্নের উত্তরে জানানা, 'শুনুন আপনাদের একটা কথা বলি, হবে না বলে পৃথিবীতে কিছু হয়না।.. আমরা জঙ্গলমহল সমস্য়ার সমাধান করিনি?' পাশাপাশি তিনি এই প্রসঙ্গে দার্জিলিং এর কথাও উত্থাপন করেন।

'দার্জিলিং যদি সমধান করতে পারি..'

'দার্জিলিং যদি সমধান করতে পারি..'

এদিনের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দার্জিলিং থেকে জঙ্গলমহলের সমস্যা যদি সমাধান হয়ে থাকে, তাহলে কাশ্মীরের সমস্যাও সমাধান হবে। সকলের সহমত, ঐক্য তৈরি করেই সকলকে নিয়েই সমস্যার সমাধানের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরের মহিলা, যুব সমাজকে সঙ্গে নিয়ে সমাধান হতে পারে সমস্যার। তাঁর আশা কাশ্মীর সমস্যা সমাধান হবেই।

 'কেউ সমাধান না করতে পারলে আমায় দায়িত্ব দিন'

'কেউ সমাধান না করতে পারলে আমায় দায়িত্ব দিন'

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কাশ্মীর সম্পর্কে সাফ জানান, 'কেউ সমাধান না করতে পারলে আমায় দায়িত্ব দিন। আমি গিয়ে ক'টা দিন থাকব। আর কাশ্মীরের মানুষ কী চায় কথা বলে নিশ্চয়ই চেষ্টা করব সমাধান করার। আমার বিশ্বাস আছে.. '

কান্দাহার প্রসঙ্গ!

কান্দাহার প্রসঙ্গ!

এদিন কাশ্মীর সমস্যা নিয়ে বক্তব্য রাখবার সময় মমত বন্দ্যোপাধ্যায় জানান, কান্দাহারে যখন বিমান অপহরণ হয়েছিল সেই সময়ে তাঁর অবস্থানের কথা। তিনি বলনে, 'কান্দাহার যখন হয়েছিল সেই সময় কেউ যেতে চাইছিলেন না। আমি বলেছিলাম আমি যাব। আমি যাচ্ছি গিয়ে নিয়ে আসছি লোকেদের.. পরে যশবন্ত সিং একথা একটা মিটিং এ এসে বলেছিলেন বলে আপনারা জানতে পেরেছিলেন। আমি এসব বলিনি কোনও দিনও।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+