মমতার মুখে সরকারি মঞ্চে শোভনের প্রশস্তি, ফের উসকে দিল রাজনীতিতে কামব্যাকের জল্পনা
মমতার মুখে সরকারি মঞ্চে শোভনের প্রশস্তি, ফের উসকে দিল রাজনীতিতে কামব্যাকের জল্পনা
দীর্ঘদিন পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল শোভন চট্টোপাধ্যায়ের নাম। ২০১৮ সালের পর থেকে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। তারপর শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতন হয়েছে। কখনও বিজেপি কখনও তৃণমূল, এখন আবার তিনি অরাজনৈতিক।

মমতার মুখে শোভনের নাম
এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল শোভন চট্টোপাধ্যায়ের নাম। এ বছরই শোভন চট্টোপাধ্যায় নবান্নে গিয়ে মমতা বন্যোমুপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। তারপর থেকেই তাঁর তৃণমূলে কামব্যাকের জল্পনা বাড়তে শুরু করে। শোভন ফলাও করে জানিয়েছিলেন দিদির সঙ্গে সমস্ত মান অভিমান মিটে গিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন
শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন তাঁর তৃণমূলের ফেরার বিষয়টি তিনি সম্পূর্ণ রূপে দিদির উপর ছেড়ে দিয়েছেন। তারপর রাজনৈতিক মহল মনে করেছিল শোভন চট্যোে পাধ্যায় তৃণমূলে ফিরতে পারেন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে। কিন্তু তা হয়নি। তারপর শোভন চট্টোপাধ্যায়কে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কথা বলতে শোনা গিয়েছিল।

রাজনীতিবিমুখ শোভনেন নাম নেওয়া তাৎপর্যপূর্ণ
তিনি শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন গলা ফাটিয়েছিলেন। তখনও জল্পনার পারদ চড়েছিল। কিন্তু শোভন চট্টোপাধ্যায় সেই রাজনীতি থেকে দূরেই রয়ে গিয়েছেন। নয় নয় করে চার বছর অতিক্রান্ত, তিনি রাজনীতিবিমুখ। কিন্তু এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সরকারি মঞ্চে তাঁর নাম তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

মঞ্চের পিছনে দাঁড়িয়েই বক্তব্য রাখেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উপস্তিত হয়েছিলেন হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের শুভ উদ্বোধনে। বাংলায় প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হল। এই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েও মঞ্চে ওঠেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যোর পাধ্যায়। তিনি মঞ্চের পিছনে দাঁড়িয়েই বক্তব্য রাখেন।

জোকা-তারাতলা মেট্টোপথে শোভনের ভূমিকা
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে তুলে ধরেন শোভন চট্টোপাধ্যায়ে কথা। তিনি বলেন, এদিন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হওয়ার পাশাপাশি জোকা-তারাতলা মেট্টোপথের সূচনাও হচ্ছে। এই ইস্ট-ওয়েস্ট মেট্রো রেললাইন স্থাপনের জন্য জমি সমস্যা মেটানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তৎকালীন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়।

একা কেন্দ্রের নয় বাংলার সরকারেরও অবদান
জোকা থেকে ঠাকুরপুকুর, বেহালা হয়ে তারাতলা পর্যন্ত মেট্রোর জমি সমস্যা মেটাতে শোভনের অবদানের কথা স্বীকার করে তিনি বর্তমান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নামও নেন। তিনিও যে এই প্রকল্প রূপায়ণে সরকারকে সহায়তা করেছেন তা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে তাঁর দলের প্রাক্তন মেয়র, বর্তমান মেয়র ও মন্ত্রীদের নাম নিয়ে মমতা বুঝিয়ে দেন একা কেন্দ্রের নয় বাংলার সরকারেরও অবদান রয়েছে মেট্রো প্রকল্পে।

মমতার মুখে শোভনের নাম নিয়ে জল্পনা
তবে রাজনীতিবিমুখ শোভন চট্টোপাধ্যায়ের নাম নেওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। কেননা শোভন চট্টোপাধ্যায় এখন তৃণমূলে নেই। তিনি মাঝে তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন। তারপর বিজেপিও ছেড়ে দেন। এখন তিনি একপ্রকার অরাজনৈতিক। তবে তিনি শীঘ্র তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা চলছে দীর্ঘদিন ধরে। এদিন মমতার মুখে তাঁর নাম সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications