বাংলার ভাবমূর্তি ভাঙার ষড়যন্ত্র করছে কিছু সংবাদমাধ্যম, সমালোচনায় সরব মমতা
বাংলার ভাবমূর্তি ভাঙার ষড়যন্ত্র করছে কিছু সংবাদমাধ্যম, সমালোচনায় সরব মমতা
বাংলার ভাবমূর্তি নষ্ট করছে কিছু সংবাদমাধ্যম। বিজেপি ষড়যন্ত্র করে এসব করাচ্ছে। বিশ্ববঙ্গ শিল্প প্রাঙ্গণের মঞ্চ থেকে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যোয,পাধ্যায়। সোমবার মিলনমেলাকে বিশ্ববঙ্গ শিল্পপ্রাঙ্গণের মঞ্চের রূপদানের মঞ্চে দাঁড়িয়ে ধৈর্যের বাঁধ ভাঙল মুখ্যমন্ত্রীর। এদিন একাংশ সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাফ জানিয়ে দেন, কিছু মিডিয়া রাজ্যের ছোটোখাটো কিছু ঘটনা নিয়ে মিডিয়া ট্রায়াল চালাচ্ছে। বাংলার ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজে নেমেছে একাংশ। তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলার নামে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছে। বিজেপির অঙ্গুলিহেলনেই এই কাজ করে চলেছে মিডিয়াগুলি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির দলীয় অফিস থেকে যেমন নির্দেশ আসে, সেই নির্দেশ মোতাবেক মিথ্যা খবর পরিবেশন করা হয় সংবাদ মাধ্যমে। বিজেপি নেতাদের নির্দেশমতো মিথ্যা খবর দেখিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোই ওই সংবাদমাধ্যমের উদ্দেশ্য। রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত সংবাদমাধ্যমের কিছু অংশ। তাদের উদ্দেশে এদিন চরম হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বিশ্বাস করি সাংবাদিকতার স্বাধীনতায়। কিন্তু সঙ্য করি বলে শালীনতাক সীমানা টপকে যাবেন, তা মেনে নেব না। সম্প্রতি রাজ্যে একের পর এক ঘনটাপ্রবাহে ঘটনাপ্রবাহে সংবাদমাধ্যমে প্রচার নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের একাধিক সংবাদমাধ্যম সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনাসভার নামে একপেশে সংবাদ পরিবেশন করছে।
একাংশ সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির সঙ্গে যোগসাজোশেই কিছউ মিডিয়া এভাবে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করে চলেছে। তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করা তাদের একমাত্র উদ্দেশ্য হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্যোে পাধ্যায় বলেন, এই ঘটনা গণতন্ত্রের চতুর্থস্তম্ভ সাংবাদিকতার পদস্খলনের নামান্তর মাত্র।
মমতার অভিযোগ, পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে সংবাদমাধ্যমের একাংশ চুপ। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে কোনও খবর নেই। বিজেপি-বান্ধব ওইসব চ্যানেলগুলি রাজ্যের ছোটোখাটো ঘটনা নিয়ে সারাদিন প্রচার চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের কোনও ভালো কাজ তারা দেখায় না। শুধু কী করে বাংলাকে কলুষিত করা যায়, তা খুঁজে চলেছে চ্যানেলগুলি।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রস্ন তোলেন, কাদের হয়ে দালালি করছেন আপনারা? জেনে রাখবেন, মধ্যপ্রদেশে বিজেপি সরকারের বিরুদ্ধে খবর করার জন্য সাংবাদিককে নগ্ন করে হাজতে পোরা হয়েছে। ওড়িশায় বিজেপি সরকারের বিরুদ্ধে খবর করার জন্য। সাংবাদিকের হাতে-পায়ে শিকল পরানো হয়েছে। আমাদার বাংলায় কিন্তু সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ওইসব খবরের চ্যানেল বয়কট করে সিরিয়াল দেখার পরামর্শ দেন।












Click it and Unblock the Notifications