মোদী দেশের সার্বভৌমত্ব ধ্বংস করছেন, তাই দেশরক্ষায় বিদায় দিন, তোপ মমতার

বাংলায় ওরা কিস্যু করতে পারবে না। উল্টে দিল্লি থেকেই এবার বিদায় নেবে মোদী সরকার। পশ্চিম মেদিনীপুরের ডেবরার সভা থেকে ফেরে নরেন্দ্র মোদীকে টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। v

বাংলায় ওরা কিস্যু করতে পারবে না। উল্টে দিল্লি থেকেই এবার বিদায় নেবে মোদী সরকার। পশ্চিম মেদিনীপুরের ডেবরার সভা থেকে ফেরে নরেন্দ্র মোদীকে টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের ক্ষমতায় রয়েছে। সেই সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করে চলেছে। দেশের সবথেকে বড় বিপদ মোদী সরকারকে চাই সবার আগে হটাতে হবে।
এদিন মমতা বলেন, দেশ বাঁচাতে কেন্দ্র থেকে বিজেপিকে সরানোর দরকার। সরানোর দরকার মোদী সরকারকে। ঔদ্ধত্যের সরকারকে না সরালে দেশের স্বাধীনতা, সর্বভৌমত্ব বিনষ্ট হয়ে যাবে। শান্তিতে থাকতে হলে মোদীকে বিদায় দিতে হবে। মোদীকে না হটালে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে না।

মোদী দেশের সার্বভৌমত্ব ধ্বংস করছেন, তাই দেশরক্ষায় বিদায় দিন, তোপ মমতার

মমতা বলেন, ২০১৪ সালে চা-ওয়ালা সেজে প্রধানমন্ত্রী কুর্সি দখল করেছিলেন। এখন ভেবেছেন চা-ওয়ালা সাজার মিথ্যাচার আর চলবে না, এবার তিনি চৌকিদার হয়েছেন। দেশ পরিচালনায় একজন দক্ষ প্রধানমন্ত্রী চাই। চাওয়ালা বা চৌকিদার হয়ে দেশ চালাতে পারবেন না মোদী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আচ্ছে দিনের নামে দেশের সর্বনাশ করছেন নরেন্দ্র মোদী। কোনও আচ্ছে দিন আসেনি। বরং বুরা দিন ছেয়ে গিয়েছে দেশে। নোটবন্দি থেকে শুরু করে জিএসটি, এনআরসি করে দেশের মানুষকে বিপদে ফেলে দিয়েছে। তাই আর মোদী নন, বাংলা এবার দিল্লি দখল করবে।

মমতা বলেন, ঘাটাল মাস্টারপ্ল্যান তৈরি হয়ে গিয়েছে। আগামী ২-৩ বছরের মধ্যে বাস্তবায়িত হবে ঘাটাল ম্যাস্টরপ্ল্যান। আমাদের সাংসদরা কাজ করে, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। তারই সুফল পাচ্ছেন সাধারণ মানুষ। এদিন নরেন্দ্র মোদীকে ক্ষমতা ছাড়ার বার্তা দিয়ে মমতা বলেন, প্রতিশ্রুতির ১৫ লক্ষ টাকা কোথায় গেল। আসলে গদা তরোয়ালের দল বিজেপি। ওরা ওইসব ছাড়া কিচু করতে জানে না। আগে যদিওবা দুটো সিট ছিল, এবার গোল্লা পাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+