অক্সিজেন নেই মন কি বাত করছেন! মোদীকে ‘সুনার বঙ্গাল’ কটাক্ষে বিঁধলেন মমতা

অক্সিজেন নেই মন কি বাত করছেন! মোদীকে ‘সুনার বঙ্গাল’ কটাক্ষে বিঁধলেন মমতা

দেশে অক্সিজেন নেই আর উনি মন কি বাত করছেন। বহরমপুরের কর্মিসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষের সুরে বলেন, 'সুনার বঙ্গাল' করবেন বলে ভাষণা দিচ্ছেন, তাহলে কেন অক্সিজেন দিচ্ছেন না, কেন ভ্যাকসিন দিচ্ছেন না?

মন কি বাত বন্ধ করে অক্সিজেনের বার্তা দিন

মন কি বাত বন্ধ করে অক্সিজেনের বার্তা দিন

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট-প্রচারের মঞ্চ থেকে নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেন, মন কি বাত বন্ধ করে কোভিড থেকে দেশের বেরনোর উপায় বের করুন। দেশকে অক্সিজেন জোগান দিন। গোটা দেশ অক্সিজেনের জন্য হাহাকার করছে। এখন দেশবাসীকে ভ্যাকসিন-অক্সিজেন নিয়ে বার্তা দিন, আপনার ভাষণ বন্ধ করে।

করোনার মরছে মানুষ, উনি মন কি বাত করছেন

করোনার মরছে মানুষ, উনি মন কি বাত করছেন

মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, করোনার মরছে মানুষ, আর উনি মন কি বাত করে যাচ্ছেন। সারাদিন টিভিতে বসে আছেন, আর জ্ঞান দিয়ে যাচ্ছেন। কী পান জানি না। দেশটাকে শেষ করে দিয়েছেন। এবার বাংলাটাকে শেষ করার পরিকল্পনা করেছেন। তাই বাংলাকে বাঁচাতে হবে। বিজেপির হাতে তুলে দেওয়া যাবে না।

বাংলাই পারে দিল্লির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে

বাংলাই পারে দিল্লির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে

মমতা বলেন, দিল্লির বিরুদ্ধে মাথা তোলার সাহস কারও নেই। একমাত্র বাংলাই পারে দিল্লির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে। প্রতিবাদ করতে। বাংলা তা করবে। বাংলার দিকে তাকিয়ে আছে গোটা দেশ। বাংলায় জয়লাভের পরই দিল্লিতে মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবে তৃণমূল।

‘সুনার বাংলা’ গড়ার নামে বাংলাকে শোষণ করবে বিজেপি

‘সুনার বাংলা’ গড়ার নামে বাংলাকে শোষণ করবে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, যত ইঞ্জিকশন আর ওষুধ আছে গুজরাট আর উত্তরপ্রদেশে পাঠিয়ে দিয়েছে। আবার বাংলা থেকে অক্সিজেন উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছেন। এদেরকে বাংলায় প্রবেশ করতে দেওয়া যাবে না। এরা বাংলাকে শেষ করে দেবে। 'সুনার বাংলা' গড়ার নামে বাংলাকে শোষণ করবে ওঁরা।

তৃণমূলকর্মীদে্র উজ্জীবিত করতে বার্তা দিলেন মমতা

তৃণমূলকর্মীদে্র উজ্জীবিত করতে বার্তা দিলেন মমতা

মমতার নির্দেশ, লড়াই করতে নেমে পিছি্য়ে গেলে হবে না। প্রত্যেক প্রার্থী একটা করে কমিটি গড়ুন। পাঁচজনের কমিটি কাজ করুক। ছোট ছোট সভা করুন কোভিড বিধি মেনে। করোনা হয়েছে বলে ঘরে ঢুকে গেলে চলবে না। কোভিড আক্রান্তরা ঘরে বসে কাজ করুন। কেউ ভয় পাবেন না। তৃণমূলকর্মীদে্র এভাবেই উজ্জীবিত করলেন মমতা।

আমাদের পুলিশের ব্রেনটা গিয়েছে, নিশানা মমতার

আমাদের পুলিশের ব্রেনটা গিয়েছে, নিশানা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রাজ্য পুলিশকে নিশানা করতেও ছাড়লেন না। তিনি বলেন, আমাদের পুলিশের ব্রেনটা গিয়েছে। নির্বাচন কমিশন যা বলছে, তাই করছে পুলিশ। রাজ্য পুলিশকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, মনে রাখবেন ভোটের পর আমরাই ফিরছি। এই মর্মে তিনি কর্মীদের উদ্দেশে বলেন, কেউ থানায় গিয়ে বসে থাকবেন না। সবাই ভোট দিন। ওসব নির্বাচন কমিশন আর বিজেপির চক্রান্ত। এদিন আবার ভোট মিটলেই সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+