মোদীর ‘দেখনদারি’কে কটাক্ষ মমতার, নেতাজির জন্মজয়ন্তীতেও বাদ গেল না রাজনীতি
মোদীর ‘দেখনদারি’কে কটাক্ষ মমতার, নেতাজির জন্মজয়ন্তীতেও বাদ গেল না রাজনীতি
নেতাজির জন্মমুহূর্তে শঙ্খধ্বনি করে সাইরেন বাজিয়ে জন্মজয়ন্তী পালন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলার বিভিন্ন জগতের গুণীজনেরা যেমন উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন নেতাজি পরিবারের সবাই। সেই অনুষ্ঠানও একেবারে রাজনীতিমুক্ত হল না। নেতাজি জন্মজয়ন্তীর এই অনুষ্ঠানে থেকে প্রধানমন্ত্রী মোদীকে নেতাজির মূর্তি স্থাপন নিয়ে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার মুখ্যমন্ত্রী বলেন, শুধু একটা স্ট্যাচু গড়ে নেতাজিকে সম্মান প্রদর্শন করা যায় না। একটা স্ট্যাচু করলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচন করবেন বলে কথা দিয়ে সরকারে এসেছিলেন, তা আজ পর্যন্ত করতে পারেননি। নেতাজির জন্মজয়ন্তীতে স্ট্যাচু গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখলদারি ছাড়া আর কিছু না।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রধানমন্ত্রীকে স্ট্যাচু নিয়ে খোঁচা দেন, অনেক তো স্ট্যাচু করেছেন কোটি কোটি টাকা খরচ করে। কিন্তু দেশের ইতিহাসকে কখনও পড়েছেন। নেতাজি-প্রেম বা দেশপ্রেম দেখনদারি দিয়ে হয় না। এটা আত্মস্থ করতে হয়। অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। কিন্তু আপনারা কী করছেন, জাতীয় অমর জ্যোতি নিভিয়ে দিয়ে নেতাজি মূর্তি গড়ে তোলার কথা ঘোষণা করছেন।
মমতা বলেন, অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দিচ্ছেন আপনারা। আপনারাই নেতাজির ট্যাবলো বাতিল করেছেন। সেই আপনারাই এইসব কুকীর্তি ঢাকতে এখন নেতাজি মূর্তি গড়ার ঘোষণা করছেন। তিনি বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান কেউ ভুলবে না। ভারতের সম্প্রীতি রক্ষায় বাংলার অবদানের কথা কেউ ভুলবে না। বাংলার ইতিহাস মুছে দিতে কেউ পারবে না। চ্যালেঞ্জ দিলাম।
মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে আরও খোঁচা দিয়ে বলেন, আপনারা যে স্ট্যাচু করছেন, সেখানে নেতাজির মৃত্যুদিন লিখতে পারবেন তো? আপনারাই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, নেতাজি মৃত্যুরহস্য আপনারা উদ্ঘাটন করবেন। নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল প্রকাশ করবেন। কিন্ত এতদিনেও তা করতে পারলেন না কেন। কেন এতদিনও হল না নেতাজি অন্তর্ধান রহস্যের কিনারা।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কাছে যা যা নথি ছিল সব আমরা প্রকাশ করেছি। সমস্ত কাগজপত্র ডিজিটালাইজ করা হয়েছে। কিন্তু কেন্দ্র তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। কেন্দ্র নেতাদির মতবাদকই গ্রহণ করেনি। তাঁর মস্তিষ্কপ্রসূত প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে এই সরকার। কিন্তু আমরা বাংলার জন্য তা ফের চালু করব। নেতাজির ভাবাদর্শ মেনেই চলবে বাংলা। বাংলা দেখিয়ে দেবে নেতাজি আজও কতটা প্রাসঙ্গিক।












Click it and Unblock the Notifications