আমাকে ফিনিশ করতে পারবেন না, ‘নির্দয় প্রধানমন্ত্রী’কে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী-ঐক্যের ডাক মমতার

মমতাকে ফিনিশ করতে পারবেন না, ‘নির্দয় প্রধানমন্ত্রী’কে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী-ঐক্যের ডাক

রাজ্যে করোনা পরিস্থিতিতে মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ বৃদ্ধি করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরোধিতায় ৩১ মে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে অবসর নিতে হয়েছে। অবসরের পর তাঁকে নিজের মুখ্য উপদেষ্টা হিসেবে ঘোষণা করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইচ্ছে করলেই পারতাম, সংঘাতের পথে যেতে চাইনি

ইচ্ছে করলেই পারতাম, সংঘাতের পথে যেতে চাইনি

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইচ্ছে করলে মেয়াদ বাড়িয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যসচিব পদে রেখে দিতে পারতাম। কেন্দ্র কিছুই করতে পারত না। কিন্তু আমরা করিনি। কারণ আমরা সংঘাতের পথে যেতে চাইনি। আমরা সুষ্ঠু সমাধান চেয়েছিলাম। আলোচনা করে সমাধানের রাস্তা বের করতে চেয়েছিলাম।

অবসরের ইচ্ছাকে সম্মান জানিয়েই আমরাও সহমত

অবসরের ইচ্ছাকে সম্মান জানিয়েই আমরাও সহমত

মুখ্যমন্ত্রী বলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফের চিঠি দেয় কেন্দ্র। সেই চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের আবেদন খারিজ করে এই চিঠি আসার পর আলাপন বন্দ্যোপাধ্যায় অবসর নিতে ইচ্ছাপ্রকাশ করেন। তাঁর ইচ্ছাকে সম্মান জানিয়েই আমরা সহমত হয়েছি।

এরকম নির্দয় প্রধানমন্ত্রী আগে দেখিনি, বললেন মমতা

এরকম নির্দয় প্রধানমন্ত্রী আগে দেখিনি, বললেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই অবস্থানকে প্রতিশোধমূলক আচরণ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এরকম নির্দয় প্রধানমন্ত্রী আগে দেখিনি। এটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের একার লড়াই নয়। সমস্ত আমলাদের লড়াই। সমস্ত বিরোধী দল, বুদ্ধিজীবীদের একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের আর্জি জানাচ্ছি।

আমায় ফিনিশ করতে পারবেন না, চ্যালেঞ্জ মমতার

আমায় ফিনিশ করতে পারবেন না, চ্যালেঞ্জ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে কেন্দ্র এই সিদ্ধান্ত নিল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে। প্রধানমন্ত্রী কী চান? আমায় ফিনিশ করতে পারবেন না। মানুষ আমাদের সঙ্গে আছেন। বাংলার মানুষ আমাদের সঙ্গেই থাকবেন। ভয় দেখিয়ে আমাকে লড়াই থেকে সরাতে পারবেন না। শেষপর্যন্ত লড়াই করে যাব। জয় আমাদেরই হবে।

কর্মজীবনের শেষ দিনে অবসর গ্রহণ! মিটবে কি বিতর্ক

কর্মজীবনের শেষ দিনে অবসর গ্রহণ! মিটবে কি বিতর্ক

রাজ্যের মুখ্যসচিব পদে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদ তিনমাস বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকার তা অনুমোদন করার পর তাঁকে দিল্লিতে বদলি করা হয়। তা নিয়েই বিতর্ক দানা বাঁধে। সংঘাত জারি হয় কেন্দ্র-রাজ্যের মধ্যে। এদিনই আলাপনকে দিল্লির নর্থ ব্লকে যোগদানের কথা বলা হয়েছিল। আলাপন দিল্লিতে না গিয়ে নবান্নে যান। কর্মজীবনের শেষ দিনে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+