মোদী সরকারের কাছ থেকে খালি থালা হাতে ফিরতে হচ্ছে! বঞ্চনার অভিযোগে বিস্ফোরক মমতা

কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের পাওনা টাকা এই কঠিন সময়েও মেটাচ্ছে না কেন্দ্র। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বাংলার মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের পাওনা টাকা এই কঠিন সময়েও মেটাচ্ছে না কেন্দ্র। এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বাংলার মুখ্যমন্ত্রী। করোনায় মুক্তি এখনই সম্ভব নয়, করোনাকে সঙ্গী করেই চলতে শিখতে হবে, কেন্দ্রের তরফে এই বার্তা আসার পরই ক্ষোভে পেটে পড়লেন মমতা।

খালি থালা হাতে ফিরতে হচ্ছে রাজ্যকে

খালি থালা হাতে ফিরতে হচ্ছে রাজ্যকে

মমতা বলেন, ৫২ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে পাবো। ২ মাস কোনও আয় নেই। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ। প্রাপ্তি শূন্য। এই পরিস্থিতিতেও দেনা শোধ করছে না কেন্দ্র। কেন্দ্রের কাছ থেকে খালি থালা হাতে ফিরতে হচ্ছে। পরিকল্পনা না করে লকডাউন করায় সমস্যায় পড়তে হচ্ছে রাজ্যকে।

কেন্দ্র রাজ্যের জন্য কিছু করছে না

কেন্দ্র রাজ্যের জন্য কিছু করছে না

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রই এখন বলেছে করোনাকে সঙ্গী করে চলতে হবে। অথচ কেন্দ্র রাজ্যের জন্য কিছু করছে না। তাই রাজ্যকেই বিকল্প ভাবনাচিন্তা করছে। মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার পরই রাজ্যের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

বিকল্প পথের সন্ধানে মুখ্যমন্ত্রী

বিকল্প পথের সন্ধানে মুখ্যমন্ত্রী

বিকল্প পথের সন্ধানে মুখ্যমন্ত্রী
বিকল্প পথের সন্ধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন তিনমাসের জন্য শর্ট টার্ম প্ল্যান করার। সেইমতো ভাবনা-চিন্তা চলছে। খুব শীঘ্রই তা ঘোষণা হতে পারে। যাতে রাজ্যের মানুষের মুখে এই করোনা লকডাউন পিরিয়ডে অন্ন তুলে দেওয়া যায়। সকল মানুষের খাদ্যের নিশ্চিয়তাই এখন প্রথম লক্ষ মমতার

জীবন-জীবিকার সঙ্গে লড়াইয়ে বার্তা মমতার

জীবন-জীবিকার সঙ্গে লড়াইয়ে বার্তা মমতার

জীবন-জীবিকার সঙ্গে লড়াইয়ে বার্তা মমতার
মমতা বলেন, রাজ্যের তাঁত হাট, খাদি বাজার, বাংলা হাট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিড়ি-চা শিল্পে ৫০ শতাংশ কর্মীকে নিয়ে কাজ করা যাবে। ১১ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড সক্রিয় করা হচ্ছে। ধীরে ধীরে রাজ্যে কাজের পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনৈতিক লড়াই করার সময় নয় এখন। এখন জীবন-জীবিকার সঙ্গে লড়াই করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+