মতুয়াদের অধিকারের জন্য জীবন বাজি রাখতে রাজি মমতা, নাগরিকত্বের প্রশ্নে একহাত বিজেপিকে

মতুয়াদের অধিকারের জন্য জীবন বাজি রাখতে রাজি মমতা, নাগরিকত্বের প্রশ্নে একহাত বিজেপিকে

মতুয়াদের অধিকারের জন্য তিনি সারাজীবন লড়াই করে এসেছেন। এখন নাগরিকত্বের ধুয়ো তুলে বিজেপি মিথ্যাচার করে ভোট নিচ্ছে। নাগরিকত্বের মিথ্যা আশ্বাস দিয়ে মতুয়াদের নিয়ে রাজনীতি করছে বিজেপি। নদিয়ার সভা থেকে তাই গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা জীবন থাকতে মতুয়াদের নাগরিকত্ব কাড়তে দেব না।

মতুয়াদের অধিকারের জন্য জীবন বাজি রাখতে রাজি মমতা, নাগরিকত্বের প্রশ্নে একহাত বিজেপিকে

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে একহাত নিয়ে বলেন, মতুয়াদের জন্য তিনি জীবন বাজি রাখতেও রাজি। কিন্তু নাগরিকত্ব নিয়ে বিজেপির অভিষন্ধি পূরণ হতে দেব না। সোমবারই মতুয়া-গড় ঠাকুরনগরে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন সিং মেঘওয়াল। তারপর বিজেপিকে নাগরিকত্ব ইস্যুতে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, আপনি যদি নাগরিক না হতেন, তবে সমস্ত পরিষেবা কী করে পেতেন। নাগরিক না হলে কি আপনরা ভোটাধিকার থাকত। আপনি যদি নাগরিক না হন, আমিও নাগরিক নই। আমাদের প্রধানমন্ত্রীও নাগরিক নন। আপনাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আমি আপনাদের ভোটেই মুখ্যমন্ত্রী হয়েছি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আসলে কিছু লোককে ওণরা বাইকে থেকে আনতে চায়। এখান ওখান সেখান থেকে বাংলায় কিছু লোককে এনে তাঁদের নাগরিকত্ব দিয়ে আপনাদের অধিকারকে ওরা ছোটো করবে। আমি বলি, মতুয়ারা এখানকার নাগরিক, রাজবংশীরাও নাগরিক আর উদ্বাস্তুরাও এখানকার নাগরিক। সংখ্যালঘুরাও এখানকার নাগরিক। মতুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, মনে রাখবেন, ভোট এলেই আপনাদের কথা মনে পড়ে ওঁদের। তখনই ক্যা ক্যা করতে শুরু করে। আপনাদের বিভ্রান্তির কারণ হয়ে ওঠে।

এরপর মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এখানকারা নাগরিক, পুরোপুরি নাগরিক। আপনাদের উপর কোনওরকম কিছু করতে পারবে না কেউ। মনে রাখবেন আমি বড়মার চিকিৎসা একা করিয়েছি। আপনাদের নাগরিকত্ব আমি কিছুতেই কেড়ে নিতে দেব না। আমি জীবন দিতে তৈরি, কিন্তু নাগরিকত্ব কাড়তে দেব না। আপনারা ভয় পাবেন, আপনাদের কোনও অধিকারে কেউ কোনওদিন হাত দিতে পারবে না।

এদিন মতুয়াদের পাশাপাশি রাজবংশী ও গোর্খাদের নিয়েও বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, রাজবংশী ও গোর্খাদের নিয়ে বাংলাভাগের চেষ্টা করছে বিজেপি, বিজেপি কোনও কাজ না করে শুধু মিথ্যা প্রচার করে ভোটে জিতছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। বিজেপি একটা ভয়াবহ পার্টি। তাই বিজেপি থেকে সাবধান থাকুন। আমাদের উপর ভরসা রাখুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+