সবাই একসঙ্গে থাকুন, বিজেপির ‘খেলা’ বন্ধ হয়ে যাবে! সিএএ-প্রতিবাদে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

‘ভারতবর্ষ বিজেপির একার দেশ নয়। বিজেপি নাগরিকত্ব দেওয়ার কে! সবাই একসঙ্গে থাকুন। তাহলেই বিজেপির খেলা বন্ধ হয়ে যাবে।’ পার্কসার্কাসের জনসভা থেকে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

'ভারতবর্ষ বিজেপির একার দেশ নয়। বিজেপি নাগরিকত্ব দেওয়ার কে! সবাই একসঙ্গে থাকুন। তাহলেই বিজেপির খেলা বন্ধ হয়ে যাবে।' পার্ক সার্কাসের জনসভা থেকে এই ভাষাতেই বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গোটা দেশ জ্বলছে, এটা বিজেপির দায়। এই দায় তাদের নিতেই হবে।

যাঁদের ভোটে বিজেপি জিতেছে, তাঁরাই নাগরিক নয়!

যাঁদের ভোটে বিজেপি জিতেছে, তাঁরাই নাগরিক নয়!

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাঁদের ভোটে বিজেপি জিতেছে, এখন তাঁদেরই বলছে তোমরা দেশের নাগরিক নও। এর ফল ভুগতে হবে বিজেপিকে। নরেন্দ্র মোদী সরকারকে এর যথাযোগ্য জবাব দেবে দেশের মানুষ। দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। নাগরিকত্ব সংশোধন আইনের এই সম্মিলিত প্রতিবাদ সবাইকে এক জায়গায় এনে দিয়েছে।

সব ধর্ম, সব জাতি, সব বর্ণকে এক হওয়ার আহ্বান

সব ধর্ম, সব জাতি, সব বর্ণকে এক হওয়ার আহ্বান

এদিন সব ধর্ম, সব জাতি, সব বর্ণকে এক হওয়ার আহ্বান জানান মমতা। তিনি বলেন, আসুন আমরা একসঙ্গে বলি, আমরা সবাই নাগরিক। একসঙ্গে বলি নো এনআরসি, নো ক্যাব। এরপরই তিনি উদ্বেলিত জনতাকে নিয়ে স্লোগান তোলেন। স্লোগান তোলেন- ক্যাব-এনআরসি ওয়াপাস লো, ক্যাব-এনআরসি লজ্জা।

মানুষের ঐক্যবদ্ধতাই বিজেপিকে পিছু হটতে বাধ্য করবে

মানুষের ঐক্যবদ্ধতাই বিজেপিকে পিছু হটতে বাধ্য করবে

মমতা বলেন, নাগরিকত্ব আইন রদ করতেই হবে। মানুষের এই সম্মিলিত দাবি বিফলে যাবে না। আমরা জিতবই। আর এই ঐক্যবদ্ধতাই বিজেপিকে পিছু হটতে বাধ্য করবে। বিজেপির বিদায়ের দিন ঘনিয়ে আসছে। মানুষকে বিপদে ফেলে কোন সরকারই কোনওদিন টিকে থাকতে পারে না।

বাংলা ভাগ হতে দেব না, বিজেপির বিভাজনের খেলা রুখবই

বাংলা ভাগ হতে দেব না, বিজেপির বিভাজনের খেলা রুখবই

মমতার কথায়, বাংলা ভাগ হতে দেব না। ভারত ভাগ হতে দেব না। আমরা একসঙ্গ বিজেপির এই বিভাজন পরিকল্পনা রুখব। রবীন্দ্রনাথ বলেছিলেন বাংলা ভাগ হতে দেব না। তিনি বাংলার মাটি, বাংলার জল এক হউক এক হউক গানে ঐক্যবদ্ধতার বীজ বুনে দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র, গান্ধীজি আমাদের যে পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথেই আসবে জয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+