বাংলাকে অপমান! বয়েই গিয়েছে দিল্লির টাকা নিতে, কাকে নিশানা করলেন মমতা

বাংলাকে অপমান! বয়েই গিয়েছে দিল্লির টাকা নিতে, কাকে নিশানা করলেন মমতা

বাংলায় থেকে বাংলার খেয়ে বাংলাকে অপমান মানতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শিশু দিবসের মঞ্চ থেকে বাংলার অপমান করছেন যাঁরা নাম না করে তাঁদের একহাত নিলেন তিনি। একইসঙ্গে সাফ জানিয়ে দিলেন, আমার বয়েই গিয়েছে দিল্লির টাকা নিতে, বাংলা নিজের পায়ে দাঁড়াতে জানে।

বাংলাকে অপমান! বয়েই গিয়েছে দিল্লির টাকা নিতে, কাকে নিশানা করলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিশু দিবসে শিক্ষার্থীদের হাতে উপহার ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্মার্টফোন বিতরণ কর্মসূচির উদ্বোধন করে বলেন, বাংলার অপমান করছেন কেউ কেউ। বাংলায় থেকে বংলার খেয়ে কেউ কেউ দিল্লিকে বলছে বাংলাকে টাকা দিও না। তাঁদের সোজাসাপ্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জানবেন, বাংলার একটা আত্মসম্মান আছে। তাই তাঁদের বলি বাংলার বয়েই গিয়েছে দিল্লির টাকা নিতে। বাংলা নিজের পায়ে দাঁড়াতে জানে। দিল্লির টাকা না হলেও বাংলা উন্নয়ন করতে পারে এবং সমাজকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যেতে পারে। ছাত্রছাত্রীদের অনুষ্ঠানেও দিল্লিকে নিশানা করতে কসুর করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

পড়ুয়াদের সামনেই তিনি তাঁর সমালোচকদের বাংলাবিরোধী বলে তোপ দাগলেন। মমতা বলেন, বাংলায় থেকে যাঁরা বাংলাকে টাকা না দেওয়া কথা বলছেন, তাঁরা কি বাংলাবিরোধী নন, তাঁদের কাজ কি বাংলাবিরোধী নয়? বাংলার উন্নয়ন নিয়ে যারা দিল্লির কাছে কুচুটি করে, তাঁরা বাংলাবিরোধীই। শুধু কূটকচালি? দিল্লির মনে রাখা উচিত বাংলার একটা আতম্মসম্মান আছে।

মমতার কথায়, আমাদের কাছে আত্ম,সম্মানটাই সবথেকে বড় জিনিস। এটা আমরা প্রাণ দিয়ে রক্ষা করব। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যকে অনুদান বন্ধ করার জন্য কেন্দ্রকে অনুরোধ করছে বঙ্গ বিজেপির কিছু নেতা। এই প্রকল্পের মধ্যে রয়েছে একশো দিনের কাজও। রয়েছে আরও সমাজকল্যাণমূলক প্রকল্প। তাই এদিন বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা।

এদিন দিল্লির সরকার ও বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে গর্জে ওঠার পাশাপাশি দলের নেতাদের লোভ নিয়েও তাৎপর্যপূর্ণ বার্তা দেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী দলরে নেতাদের লোভ সংবরণ ও সংযমী হওয়ার কথা বলেন। তিনি বলেন, কাজ করতে গেলে যদি কোনও ভুল হয়ে থাকে তবে আমরা নিশ্চয় শুধরে নেবো। ছাত্রছাত্রীদের সভায় ভুলের তত্ত্ব খাড়া করে তিনি বলেন, কাজ করতে গেলে লোকে ভুল করে। সেটা শুধরে নেওয়া দরকার। রাস্তায় হাঁটতে গেলে আমরা কি হোঁচট খাই না। হোঁচট খেলেও আমরা উঠে দাঁড়াই। পায়ে একটু লাগে। সেটা ঠিক করে নিতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+