সাংসদ শুধু পাবলিসিটির জন্য গুন্ডাগিরি করেন! মোদীর পর বাবুলকে একহাত মমতার
এতদিন শুধু প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি একইসঙ্গে তোপ দাগলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে।
এতদিন শুধু প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি একইসঙ্গে তোপ দাগলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে। দ্ব্যর্থহীন ভাষায় মমতা বললেন, পাঁচ বছর মন্ত্রী ছিলেন বাবুল, এলাকার উন্নয়নে কোনও কাজ করেননি। খালি গুন্ডাগিরি করেছে, পাবলিসিটির জন্য গন্ডগোল করেছেন।

বাবুলকে নিশানা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বাবুল সুপ্রিয় বাংলা সংস্কৃতির কিছুই জানেন না। তাই বাংলায় অশান্তি ছড়াচ্ছেন। আসানসোলের মানুষ ঐক্যবদ্ধ, এখানে বিভাজন ঘটাচ্ছেন সাংসদ এসেই। এদিন বাবুলকে প্রচণ্ড উদ্ধত বলেও তোপ দাগেন মমতা। বলেন, বাবুলের মুখের ভাষা অত্যন্ত খারাপ। তাঁকেও কুত্তা, বিল্লি বলে আক্রমণ করেছেন। তাই এমন প্রার্থীকে এবার হারাতেই হবে।

বাবুলকে দাঙ্গা-তোপ মমতার
এদিন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনের সমর্থনে তিনি প্রচার করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুনমুন সেন আমাদের প্রার্থী। তিনি অন্তত দাঙ্গা করবেন না। এখানকার সাসংদ তো এই পাঁচ বছরে শুধু দাঙ্গা বাধানোর চেষ্টা করেছেন, আর নাটক করেছেন। মমতা বলেন, আপনারা মুনমুন সেনকে ভালোবাসুন। বাবুল সুপ্রিয়কে হারিয়ে দিন।

কয়লা মাফিয়ারা টাকায় চলে বিজেপি
এদিন সাংসদকে তোপ দাগার পর বিজেপিকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কয়লা মাফিয়ারা টাকায় চলে বিজেপি। বিজেপির সঙ্গে কয়লা মাফিয়াদের আঁতাত রয়েছে। আরএসএসও কয়লামাফিয়াদের টাকায় চলে। বিজেপি অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, কয়লামাফিয়াদের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। কয়লামাফিয়াদের সঙ্গে যোগ বিজেপিরই। কয়লামাফিয়াদের টাকা নিয়ে বিজেপি দাঙ্গা ছড়াচ্ছে। এর আগে রানিগঞ্জ, আসানসোলে দাঙ্গা হয়নি। এখন হচ্ছে।

মোদী আর যাই হোন, বাজপেয়ী নন
এদিন মোদীকে সরানের ডাক দিয়ে মমতা বলেন, এই পাঁচ বছরে মোদী সরকারের আমলে ভারতের সংবিধান বিপন্ন হয়ে পড়েছে। এই সরকারকে এখনও না সরালে ভেঙে পড়বে সংবিধান। মমতার আবেদন, মোদী আর যাই হোন, বাজপেয়ী নন। তিনি দেশ খেয়ে নেবেন। তাই দেশকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে।

মুনমুনকে জয়ী করার দাবিতে রোড শো
এদিন আসানসোলে মুনমুন সেনের সমর্থনে জনসভা করার পর মমতা রোড শো করেন। পায়ে হেঁটে তিনি প্রচার চালান আসানসোলের রাস্তায়। আসানসোলে রাস্তার দু-ধারে জন-অরণ্যের সৃষ্টি হয়। তার মধ্যে দিয়ে মমতা হেঁটে যান। মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানান। ডাক দেন মোদী সরকার হটানোর। তারজন্য বাবুলকে হারিয়ে মুনমুন সেনকে জয়ী করা আহ্বান জানান তিনি।












Click it and Unblock the Notifications