সিবিআইকে শিখণ্ডি খাড়া করে বিজেপি দলে টানার চেষ্টা চালাচ্ছে, সাবধান করলেন মমতা

লোকসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূলের প্রথম সমাবেশ ঘিরে সাজো সাজে রব তৃণমূল কংগ্রেসের। একুশে জুলাইয়ের এই মঞ্চ থেকে একুশের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১৯-এর লোকসভা ভোটে ধাক্কা খেয়েছে তৃণমূল। ৩৪ থেকে আসন সংখ্যা নেমে এসেছে ২২-এ। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। বিপর্যয় সামলে লোকসভার পর প্রথম সমাবেশ থেকে ২০২১-এর শপথ নেবেন মমতা। নেতা-কর্মীদের উদ্দেশ্যে দেবেন বিশেষ বার্তা। সকাল থেকেই সাজো সাজো রব। জনতাও ধর্মতলামুখী।

২১ জুলাই ‘একুশে’র ডাক দেবেন মমতা, কলকাতামুখী জনতা

ধর্মতলায় শহিদ দিবসের খুঁটিনাটি, এক ঝলকে

Jul 21, 2019, 1:42 pm IST

পঞ্চায়েত নির্বাচন ও পুর নির্বাচন ব্যালটে করার আর্জি। নির্বাচন কমিশনের কাছে আর্জি মমতার।
Jul 21, 2019, 1:40 pm IST

লোকসভা নির্বাচনে বিজেপির জয় চিটিং করে, একুশের মঞ্চ থেকে বললেন মমতা।
Jul 21, 2019, 1:30 pm IST

যদি কেউ তৃণমূলকে ভুল বোঝে, তাঁকে বুঝিয়ে আমরা ফিরিয়ে আনব। কেউ ভুল বুঝলে, তাঁকে ভালো করে বোঝান, কর্মীদের বার্তা দিলেন মমতা।
Jul 21, 2019, 1:28 pm IST

তৃণমূল যাওয়ার দল নয়, তৃণমূল আসার দল। তৃণমূল মানুষের দল, মা-মাটি-মানুষের দল। জানালেন মমতা
Jul 21, 2019, 1:27 pm IST

আগামী তিনমাস জেলায় জেলায় ঘুরব।
Jul 21, 2019, 1:27 pm IST

আবার জেলায় জেলায় পর্যালোচনা বৈঠক করব। ২৬ জুলাই থেকে জেলা সফর শুরু করব, জানালেন মমতা
Jul 21, 2019, 1:26 pm IST

আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমার মুখ বন্ধ করা যাবে না। মমতা সাফ জানালেন শহিদ দিবসের মঞ্চে দাঁড়িয়ে।
Jul 21, 2019, 1:20 pm IST

যত আসনেই জিতুক বিজেপি, পাঁচ বছর টিকবে না। শহিদ দিবস থেকে হুঙ্কার মমতার।
Jul 21, 2019, 1:15 pm IST

সিবিআইকে শিখণ্ডি খাড়া করে বিজেপি দলে টানার চেষ্টা চালাচ্ছে। ভয় দেখানো হচ্ছে এজেন্সি দিয়ে। বলা হচ্ছে বিজেপির অমুক নেতার সঙ্গে দেখা করুন। এভাবেই দল বাড়ানোর চেষ্টা করছে বিজেপি, তোপ দাগলেন মমতা।
Jul 21, 2019, 1:15 pm IST

মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছেন। আজকের সমাবেশ দেখে মনে হচ্ছে ব্রিগেড সমাবেশ।
Jul 21, 2019, 1:14 pm IST

ডেঞ্জার লেভেল ক্রস করলে বিজেপি টিকবে না। আমরা বদলা চাই না, বদল চেয়েছি। মমতা বলেন বিজেপি ১৮টা আসনে চুরি করে জিতেই সাপের পাঁচ পা দেখেছে।
Jul 21, 2019, 1:13 pm IST

উজালার কাটমানি ফেরত দাও। বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক মমতার
Jul 21, 2019, 1:11 pm IST

সিবিআইকে শিখণ্ডি খাড়া করে বিজেপি দলে টানার চেষ্টা চালাচ্ছে। ভয় দেখানো হচ্ছে এজেন্সি দিয়ে। বলা হচ্ছে বিজেপির অমুক নেতার সঙ্গে দেখা করুন।
Jul 21, 2019, 12:51 pm IST

ব্ল্যাক মানি ফিরিয়ে দাও, লক্ষ লক্ষ খরচ করেছো, কোথা থেকে পেলে বিজেপি। জনগণের টাকা ফিরিয়ে দাও, নয়া কর্মসূচির ডাক মমতার।
Jul 21, 2019, 12:44 pm IST

ভিড় দেখে মনে হচ্ছে ব্রিগেড সমাবেশ। একুশের সমাবেশ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Jul 21, 2019, 12:38 pm IST

সিপিএমের হার্মাদ আর বিজেপির জল্লাদ ২০১৯-এ উন্মাদে পরিণত হয়েছে। তোপ দাগলেন অভিষেক।
Jul 21, 2019, 12:37 pm IST

আমরা ঘাসফুলের দল। ঘাস যত কাটবে, ততই বাড়বে। আমরা রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। ধর্মতলার শহিদ দিবসের মঞ্চ থেকে স্লোগান তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Jul 21, 2019, 12:06 pm IST

ব্যালট ফেরানোর আন্দোলন জারি থাকবে, সভামঞ্চ থেকে ডাক দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
Jul 21, 2019, 12:03 pm IST

হুগলির গুড়াপে তৃণমূল কর্মীদের বাস থেকে নামিয়ে মারধর, বাস ভাঙচুর, উত্তেজনা
Jul 21, 2019, 12:01 pm IST

তৃণমূলের স্লোগান- আমরা কারা তৃণমূল। এই ছবি দিয়েই সোশাল মিডিয়ায় পোস্ট
Jul 21, 2019, 11:17 am IST

উত্সাহ। রঙ। স্বতঃস্ফূর্ততা। বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মতলায় শহিদ সমাবেশে।
Jul 21, 2019, 11:14 am IST

শহিদ দিবসে বক্তব্য রাখবেন মমতা। উপচে পড়া ভিড় মমতার সভায়।
Jul 21, 2019, 10:42 am IST

উপচে পড়া ভিড়। তৃণমূল কংগ্রেস এই ছবি পোস্ট করল সোশাল মিডিয়ায়।
Jul 21, 2019, 10:29 am IST

পুরুলিয়া থেকে জনসুনামি ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশে
Jul 21, 2019, 10:22 am IST

জঙ্গলমহলের মহিলা-বাহিনী ধর্মতলায় একুশের সমাবেশে।
Jul 21, 2019, 10:07 am IST

যাঁদের হারাতে হয়েছে ১৯৯৩-এর একুশে জুলাই। তাঁদের স্মরণে...
TMC shows similarity of this 21 July with the 21 July before 26 years. Now Mamata Banerjee will give message for 2021 Assembly Election anfd raises slogan No EVM, back ballot
Jul 21, 2019, 9:38 am IST

ঢাকের আওয়াজে মুখরিত একুশে। পুজো আসতে দেরি, তিন মাস আগেই বেজে গেল ঢাকের বাদ্যি। তৃণমূল শহিদ সমাবেশে বিপুল উন্মাদনা।
Jul 21, 2019, 9:37 am IST

ফিরে দেখা ১৯৯৩-এর ২১ জুলাই।
Jul 21, 2019, 9:31 am IST

ভিড় সামলাতে রাস্তায় পুলিশ কর্তারা। মোতায়েন ৫০০০ পুলিশকর্মী। জলপথে স্পিড বোর্ডে নজরদারি।
Jul 21, 2019, 9:10 am IST

ইতিমধ্যেই জনতার ঢল নেমেছে ধর্মতলায়। বৃষ্টি উপেক্ষা করে জনস্রোত কলকাতার রাস্তায়।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+