পঞ্চায়েতের প্রচারে নয়া কৌশল মমতার! এআইটিসি ফেসবুক পেজে গেলেই দেখবেন চমক

আসন্ন পঞ্চায়েত ভোট প্রচারে তিনি নিজে মুখ নন। কিন্তু পঞ্চায়েতের প্রচারে কোন কৌশল অবলম্বন করবে দল, তা স্থির করতে সিদ্ধহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়।

আসন্ন পঞ্চায়েত ভোট প্রচারে তিনি নিজে মুখ নন। সামনে এগিয়ে দিয়েছেন তরুণ প্রজন্মের মুখ অভিষেক-শুভেন্দুকে। কিন্তু পঞ্চায়েতের প্রচারে কোন কৌশল অবলম্বন করবে দল, তা স্থির করতে সিদ্ধহস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। খুব সহজে জনতার দরবারে, বিশেষ করে যুব সমাজের কাছে পৌঁছে যেতে, তৃণমূল হাতিয়ার করছে সোশ্যাল মিডিয়াকে।

পঞ্চায়েতের প্রচারে নয়া কৌশল মমতার! এআইটিসি ফেসবুক পেজে গেলেই দেখবেন চমক

তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে প্রতিদিন নিয়ম করে ফেসবুক লাইভে আসার। সেজন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে এআইটিসি-র ফেসবুক পেজে লাইভে আসবেন। ৩০ এপ্রিল থেকে সরকার ও দলের বার্তা মানুষের দরবারে পৌঁছে দিতে তৃণমূল কংগ্রেস অনলাইন প্রচার শুরু করেছে। প্রতিদিন বিকেল পাঁচটায় তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা আসবেন ফেসবুক লাইভে।

তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ প্রচার চলবে। এখানে যেমন রাজ্যে সরকারের বিভিন্ন কর্মসূচির কথা বলবেন তৃণমূল নেতারা, তেমনই দলের তরফেও প্রয়োজনীয় বার্তা দেবেন। এই ফেসবুক লাইভ অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে পাঁচটায় পঞ্চায়েত। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এই লাইভ অনুষ্ঠানে তাকবেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মতো নেতা-মন্ত্রীরা।

তৃণমূলের এই উদ্যোগ থেকে পরিষ্কার, যুব সমাজকে টার্গেট করতে চাইছে বিজেপি। শুধু বাড়ি বাড়ি প্রচার বা জনসভাই নয়, সময়ের দাবি মেনে সোশ্যাল মিডিয়াকেও হাতিয়ার করে এগোতে চাইছে তৃণমূল। বর্তমানে তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয়। তাই তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে নিজেদের সোশ্যাল মিডিয়াতেই আসতে হবে। তাই ফেসবুককে মাধ্যম করেই জনতার ধরে ঘরে পৌঁছতে চাইছে তৃণমূল।

বিজেপি এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই রাজ্যের পর রাজ্যে প্রচার চালাচ্ছে। তাদেরকে চ্যালেঞ্জ দিতে যে এই প্রচার মাধ্যমকে এখন আর এড়িয়ে যাওয়া যাবে না, তা তৃণমূলের এই উদ্যোগেই পরিষ্কার হয়ে গেল। আর তৃণমূল সোশ্যাল মিডিয়াকে এই পঞ্চায়েত থেকেই ভোট প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম করে তুলতে চাইছে

বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূল সমস্ত ধরনের প্রচার মাধ্যমেই এগিয়ে থাকতে বদ্ধপরিকর। উল্লেখ্য, তৃণমূল পঞ্চায়েতের পর ২০১৯-এর লক্ষ্যে এ ধরনের প্রচারে নামবে স্থির করেছিল। কিন্তু এখন আর কালবিলম্ব করতে চাইছে না নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+