নাগরিকত্ব আইন নিয়ে মোদীকে উপদেশ, মমতা নিলেন বাজপেয়ীর নাম! পাল্টা দিল বিজেপি
যে আইন মানুষের বিরুদ্ধে যায়, তা নিয়ে জেদাজেদির কারণ কি, প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রস্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যে আইন মানুষের বিরুদ্ধে যায়, তা নিয়ে জেদাজেদির কারণ কি, প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রস্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ, নিজে বিষয়ে হস্তক্ষেপ করুন এবং বিষয়টিকে বন্ধ করুন। এপ্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর রাজধর্ম পালন নিয়ে উপদেশের কথাও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
|
প্রধানমন্ত্রীকে আক্রমণ
মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেন, নরেন্দ্র মোদী নাগরিকত্ব সংশোধনী বিলের ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। সেক্ষেত্রে উনিও এই বিলে সমর্থন করেননি। তাই উনার এই আইন বাতিল করা উচিত।

পাল্টা জবাব দিয়েছে বিজেপি
বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী, সেদিন রাজনৈতিক সভার কারণে, অন্য জায়গায় ছিলেন, কিন্তু তাঁর দল ছিল। বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত বলেও মন্তব্য করেছেন মুকুল রায়। মুকুল রায়ের পাল্টা প্রশ্ন, লোকসভায় তৃণমূলের আটজন সাংসদ কেন অনুপস্থিত ছিলেন, তা আগে পরিষ্কার করুন মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীকে রাজধর্ম পালনের কথা মনে করালেন মমতা
শুক্রবার রানি রাসমনির রোডের সভা থেকে প্রধানমন্ত্রী মোদীকে রাজধর্ম পালনের কথা মনে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহীরা বাজপেয়ী, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে রাজধর্ম পালন করতে বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অটলবিহারী বাজপেয়ী জীবিত থাকলে রাজধর্ম পালন করতে বলতেন।

গণতন্ত্র মানেন না মমতা
মুকুল রায় বলেছেন, মোদী ভারতের প্রধানমন্ত্রী। আর আইনটা মোদী কিংবা বিজেপি করেনি, করেছে ভারতের সংসদ। মুকুল রায়ের অভিযোগ গণতন্ত্র মানেন না মমতা বন্দ্যোপাধ্যয়ায়। বিধানসভাকে গুরুত্ব দেন না। গণতন্ত্র না মানায় বিষয়টি বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ করেছেন মুকুল রায়।












Click it and Unblock the Notifications