সরকারি কর্মীদের জন্য সুখবর দিলেন মমতা, বার্ষিক বেতন-বৃদ্ধি হচ্ছে জোড়া বিপর্যয়ের মধ্যেও
সুখবর দিলেন মমতা! জোড়া বিপর্যয়ের মধ্যেও বার্ষিক বেতন-বৃদ্ধি হচ্ছে সরকারিকর্মীদের
করোনা ভাইরাসের হানার মধ্যে আম্ফান বিপর্যয় আছড়ে পড়েছিল বাংলার বুকে। সেই ধাক্কা কাটিয়ে্ উঠতে সমর্থ হলেও করোনার থাবা থেকে এখনও মুক্ত নয় বাংলা। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনও লড়ছে করোনা মোকাবিলায়। আর এই প্রতিকূলতা সত্ত্বেও মুখ্যমন্ত্রী রাজ্য সরকারিকর্মীদের জন্য দিলেন সুখবর।

বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে বাংলায়
তিনি জানান, প্রতি বছর জুলাই মাসে সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধি হয়। এবারও সেই নিয়ম মেনে জুলাই মাসে বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে। জোড়া বিপর্যয়ে আর্থিক সংকট উপেক্ষা করেই মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবার।

সরকারিকর্মীদের আশ্বস্ত করলেন মমতা
মূল বেতনের তিন শতাংশ হারে বেতন বৃদ্ধি হয়। এবার হয়তো সেই হারে খানিকটা প্রভাব পড়তে পারে। কিন্তু বেতন বাড়বে কর্মীদের, সে ব্যাপারে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৭ হাজার টাকা। সেক্ষেত্রে সেইসব কর্মীদের ৫০০ টাকা বেতন বৃদ্ধি্ হবে।

সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতনবৃদ্ধি
সরকারি দফতরের কর্মীরা ছাড়াও সরকারের আর্থিক অনুদানে বেতন হওয়া কর্মীরাও পাবেন এই সুবিধা। অর্থাৎ পঞ্চায়েত, পুরসভা, সরকারি স্বশাসিত সংস্থা এবং সরকারের আর্থিক অনুদানে চলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অশিক্ষক কর্মীরা মিলিয়ে সাত থেকে সাড়ে সাত লক্ষ কর্মী এই আওতায় আসবেন।

ষষ্ঠ বেতন কমিশন কার্যকরের পর ফের সুখবর
এ বছরই ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়। গত জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের বেতন এক লাফে অনেকটাই বেড়েছে। ফের বার্ষিক বেতন বৃদ্ধিও হচ্ছে এ রাজ্যে। সরকারি অফিসে এই প্রক্রিয়া শুরু হয়েছে। পুরনো নিয়মই বলবৎ থাকছে। নতুন করে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।












Click it and Unblock the Notifications