বাংলাতেও বাড়ল লকডাউন, কোন কোন ক্ষেত্রে ছাড়, খুলছে কোন কোন ক্ষেত্র, একনজরে
কেন্দ্র আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। তবে কনটেনমেন্ট জোন বাদ দিয়ে বাকি এলাকাতে পরিষেবা মিলবে প্রায় সবকিছুরই। কেন্দ্রের সেই গাইডলাইন সামনে আসতেই রাজ্য গাইডলাইন জারি করল আরও এক প্রস্থ।
কেন্দ্র আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। তবে কনটেনমেন্ট জোন বাদ দিয়ে বাকি এলাকাতে পরিষেবা মিলবে প্রায় সবকিছুরই। কেন্দ্রের সেই গাইডলাইন সামনে আসতেই রাজ্য লকডাউনের গাইডলাইন জারি করল আরও এক প্রস্থ। রাজ্য ১৫ জুন পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

কে্ন্দ্রের লকডাউন বাড়ানোর একদিন আগেই রাজ্য সাংবাদিক বৈঠক করে একটা রূপরেখা তৈরি করে দিয়েছিল। এদিন কেন্দ্রের ঘোষণার পর চূড়ান্ত গাইডলাইন জারি করল। রাজ্যের লকডাউ গাইডলাইন এক নজরে।
- রাজ্যে ১ জুন থেকে খুলবে চা বাগানগুলি। ওইদিনই খুবলবে চটকল।
- ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং খনিগুলিতে কাজ শুরু হবে।
- সরকারি ও বেসরকারি বাসে আসনের সমসংখ্যক যাত্রী পরিবহণ করতে পারবে।
- ধর্মীয়স্থান খোলা যাবে। তবে ১০ জনের বেশি প্রবেশ নিষেধ।
- রাজ্যে শ্যুটিং চালু হচ্ছে। ১ জুন থেকে চালু। তবে রিয়্যালিটি শো চালু হচ্ছে না।
- একটি ইউনিটে ৩৫ জনের বেশি লোক নেওয়া যাবে না। সুরক্ষা বিধি মেনে শ্যুটিং।
- ৮ জুন থেকে সরকারি ক্ষেত্রে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু হবে।
- বেসরকারি সংস্থাও সুরক্ষাবিধি মেনে কাজ শুরু করবে।
- ৮ জুন থেকে খউলবে রেস্তোরাঁ ও শপিংমলগুলি।
- কনটেনমেন্ট জোন বাদ দিয়ে পরিষেবা মিলবে।
- পরিস্থিতি বুঝলে কনটেনমেন্ট জোনের বাইরেও নিষেধাজ্ঞা জারি হবে।












Click it and Unblock the Notifications