আমেরিকাকে পেরেছে, বাংলাকে ম্যানেজ করতে পারবেন না মোদী, চ্যালেঞ্জ নিলেন মমতা

এনআরিসি নিয়ে নরেন্দ্র মোদীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় নাগরিকপঞ্জির বিরোধিতায় এক প্রস্তাব পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় এনআরসি কর

এনআরিসি নিয়ে নরেন্দ্র মোদীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় নাগরিকপঞ্জির বিরোধিতায় এক প্রস্তাব পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় এনআরসি করতে দেব না। মোদীর নাম না করে তিনি বলেন, আপনি আমেরিকা-ইজরায়েলকে ম্যানেজ করতে পারেন, বাংলাকে পারবেন না।

আমেরিকাকে পারলেও বাংলাকে ম্যানেজ করতে পারবেন না মোদী, চ্যালেঞ্জ নিলেন মমতা

মমতা এদিন মনমোহন সিংয়ের কথা তুলে ধরে মোদীর উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ছাড়ুন, এবার দেশের উন্নয়নে মন দিন, অর্থনীতিতে মন দিন। আর দেখুন আপনার এনআরসিতে কত ভারতীয় নাগরিকের নাম বাদ পড়েছে। সেইসঙ্গে নদর দিন গণতন্ত্র রক্ষায়। দেশের গণতন্ত্র আজ বিপন্ন।

তিনি বলেন, এতদিন ধরে য়ে এনআরসি হল, তার চূড়ান্ত তালিকা প্রকাশের পর এনআরসি প্রণেতারাই ভ্রু কুঁচকাচ্ছেন। এনআরসির বিরোধিতা করছেন এনআরসির উদ্যোক্তারাই। বিজেপির জোটসঙ্গী জেডিইউ সু্পিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পর্যন্ত এই এনআরসির বিরোধিতা করেছে।

মমতা বলেন, আমি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে কথা বলেছি। উনিও আমায় জানিয়েছেন বিহারের এনআরসি করতে দেবেন না। আর আমিও বলছি, বাংলাকে আপনি ম্যানেজ করতে পারবেন না। আমার চ্যালেঞ্জ বাংলায় এনআরসির করতে দেব না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+