করোনা নিয়ে বিজেপির আক্রমণের মোকাবিলা, এবার প্রশান্ত কিশোরকে তলব মমতার

দলের পোল স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোরকে তলব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এমনটাই।

করোনা নিয়ে বিজেপির রাজনৈতিক চাপের পাশাপাশি প্রশাসনিক চাপও শুরু হয়েছে। কেন্দ্র থেকে রাজ্যের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে দুদুটি কেন্দ্রীয় দল। প্রশ্ন তালিকা তৈরি করে নানা তথ্য জানতে চেয়েছে রাজ্য সরকারের থেকে। এই পরিস্থিতিতে দলের পোল স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোরকে তলব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর এমনটাই।

দিল্লি থেকে কলকাতায় পৌঁছে গিয়েছেন প্রশান্ত

দিল্লি থেকে কলকাতায় পৌঁছে গিয়েছেন প্রশান্ত

লকডাউন শুরুর আগে বাংলার গর্ব মমতার প্রচার শুরু করেছিল তৃণমূল। এরপর লকডাউন শুরু হওয়ার পর থেকে দিল্লিতেই ছিলেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তলবে কলকাতায় এসে পৌঁছেছেন তিনি। ঠিক যে সময় আন্তঃমন্ত্রকের দল কলকাতায় এসেছে, ঠিক সেই সময় কার্গো বিমানে তিনি কলকাতায় এসেছেন বলেই জানা গিয়েছে।

অভিষেকের বার্তায় কলকাতা প্রশান্ত

অভিষেকের বার্তায় কলকাতা প্রশান্ত

সূত্রের খবর অনুযায়ী, প্রশান্ত কিশোরকে কলকাতায় আসার জন্য জরুরি বার্তা পাঠিয়ে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তা পাওয়ার পরেই জরুরি ভিত্তিতে কলকাতায় আসেন প্রশান্ত। সূত্রের আরও খবর প্রশান্ত কিশোরকে স্বাগত জানাতে মধ্যরাত পর্যন্ত অভিষেকের অফিসের আলো জ্বলতে দেখা গিয়েছে। রাতে প্রাথমিক পরামর্শ করে সকালে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়।

বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারের দায়িত্বে প্রশান্ত

বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারের দায়িত্বে প্রশান্ত

জানা গিয়েছে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারের দায়িত্ব নিচ্ছেন প্রশান্ত কিশোর। কেননা করোনা মোকাবিলায় বিজেপি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ বলে সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন জায়গায় প্রচার শুরু করে দিয়েছে।

রেশনে ব্যর্থ, রোগ মোকাবিলাতেও ব্যর্থ মমতা, দাবি বিজেপির

রেশনে ব্যর্থ, রোগ মোকাবিলাতেও ব্যর্থ মমতা, দাবি বিজেপির

বিজেপির বিভিন্ন নেতা তথা রাজ্যপাল অভিযোগ করেছেন করোনা পরিস্থিতিতে রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে। রেশনের চাল গম নিয়ে তৃণমূল নেতারা বিলি করছেন বলেও অভিযোগ উঠেছে। অন্যদিকে একদিকে করোনার পরীক্ষা যেমন নির্দিষ্ট সংখ্যায় হচ্ছে না, ঠিক অন্যদিকে মৃত ও আক্রান্তদের সংখ্যায় গরমিল করা হচ্ছে বলেও অভিযোগ বিজেপি-সহ অন্য বিরোধীদের।

রাস্তায় গণ্ডি কাটা ও লকডাউনে সংখ্যালঘু এলাকায় যাওয়ারও সমালোচনা বিজেপির

রাস্তায় গণ্ডি কাটা ও লকডাউনে সংখ্যালঘু এলাকায় যাওয়ারও সমালোচনা বিজেপির

বিজেপি নেতারা লকডাউনের মধ্যে মুখ্যমন্ত্রীর রাস্তায় গণ্ডিকাটা এবং সংখ্যালঘু এলাকায় যাওয়ারও সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ লকডাউন ভঙ্গ করছেন মুখ্যমন্ত্রী নিজেই। এই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেছেন মুখ্যমন্ত্রী রাস্তায় কিতকিতের কোর্ট আঁকছেন।

পরিস্থিতির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চিকিৎসকরা

পরিস্থিতির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চিকিৎসকরা

করোনার মোকাবিলায় রাজ্যের পরিস্থিতির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চিকিৎসকরাও। কীভাবে সেফটি ইক্যুপমেন্ট ছাড়াই তাঁদের কাজ করতে বাধ্য করা হচ্ছে, সে কথা তুে ধরেছেন চিকিৎসকরা। এই কারণে পুলিশ তাঁদেরকে ডেকে পাঠিয়ে থানায় বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করেছে বলেও অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+