Mamata Banerjee: মমতার মুখোমুখি অনুব্রত! আরজি কর নিয়ে মুখ খোলায় ডাক পেলেন না সুখেন্দু

Mamata Banerjee: জেলমুক্তি হওয়ার পর প্রথমবার কালীঘাটে পা রাখলেন অনুব্রত মণ্ডল! আজ সোমবার জাতীয় কর্মসমিতির বৈঠক আছে। আর সেই বৈঠকে যোগ দিতেই কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর বাড়িতে এলেন বীরভূমের বাঘ! জেলমুক্তির পর যেদিন প্রথম বীরভূমে ফেরেন সেদিন সে জেলাতেই ছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু দুজনের দেখা হয়নি।

দীর্ঘ বছর পর দিদির মুখোমুখি হচ্ছেন। স্বভাবতই কিছুটা হলেও আবেগপ্রবণ কেষ্ট। আর তা ধরা পড়ে বীরভূমের বাড়ি থেকে বের হওয়ার সময়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত জানান, অনেকদিন পর দিদির (Mamata Banerjee) সঙ্গে ভাই দেখা করতে যাচ্ছে। ভালোই লাগছে। শুধু অনুব্রত নয়, এদিন জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Mamata banerjee

আছেন ডেরেকও ব্রায়েন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। তবে আরজি কর ইস্যুতে মুখ খোলার জন্য জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পেলেন না তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। যদিও এই বিষয়ে স্পিকটি নট তিনি। তবে দলের বিপরীতে হেঁটে যেভাবে আরজি কর ইস্যুতে মুখ খুলেছেন সেজন্য যে সুখেন্দু শেখর রায়কে ডাকা হয়নি তা ইতিমধ্যে হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের একাধিক নেতা।

অন্যদিকে জানা যাচ্ছে এদিন একাধিক ইস্যুতে নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) । বিশেষ করে সামনেই ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে একের পর এক উপনির্বাচনে শাসকদল জয় পেলেও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। একে অপরের বিরুদ্ধে যেভাবে মুখ খুলছে তাতে দলকে অস্বস্তিতে পড়তে হচ্ছে।

এই ইস্যুতে কড়া বার্তা দলনেত্রী দিতে পারেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ২৬ এর নির্বাচনে এখন থেকেই যাতে ঝাঁপিয়ে পড়েন নেতারা সেই ইস্যুতেও বার্তা দেওয়া হতে পারে। সংগঠন নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কাজ সহ একাধিক ইস্যুকে সামনে রেখে একটি রিপোর্ট কার্ড তৈরি করেছেন অভিষেক।

যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমাও পড়েছে। যেখানে একাধিক পদে রদবদল হওয়ার জোর সম্ভাবনা আছে। এই বিষয়ে বৈঠকে বড় সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি ইন্ডিয়া জোট এবং সংসদে কীভাবে তৃণমূল এগোবে তা নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হওয়ার জোর সম্ভাবনা আছে বলেই জানা যাচ্ছে। আজ সোমবার থেকেই শুরু হয়েছে শীতকালীন অধিবেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+