কেজরিওয়ালের গ্রেফতারির তীব্র নিন্দা করলেন মমতা, অরবিন্দের স্ত্রীর সঙ্গে কথা
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েছেন ইডির হাতে। দিল্লির রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে চর্চায় রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রেফতারি নিয়ে প্রতিবাদে সরব। এই গ্রেফতারির তীব্র নিন্দা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বার্তা দিয়েছেন। ইডির হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন তিনি। অরবিন্দের স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। পাশে থাকার আশ্বাস দিয়েছেন সুনিতাকে।

নির্বাচন কমিশনের কাছে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল আজ শুক্রবার যাবে। সেই দলে তৃণমূলের দুজন প্রতিনিধি থাকবে। এই কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের তীব্র নিন্দা জানানো হচ্ছে।
বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের বেছে বেছে গ্রেফতার করা হচ্ছে। যারা বিজেপির সঙ্গে জোটে রয়েছে, তারা দুর্নীতি করলেও ইডি সিবিআইয়ের তদন্তের থেকে ছাড় পেয়ে যাচ্ছেন। দুর্নীতি চালিয়ে যাচ্ছেন তারা। এই বিষয় মেনে নেওয়া যায় না। এই ঘটনা গণতন্ত্রের উপরে নির্মম আঘাত। এমনই বক্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী।
I vehemently condemn the arrest of Arvind Kejriwal, the sitting elected Chief Minister of Delhi elected by the people. I have personally reached out to Smt Sunita Kejriwal to extend my unwavering support and solidarity. It's outrageous that while elected opposition CMs are being…
— Mamata Banerjee (@MamataOfficial) March 22, 2024
লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের টার্গেট করা হচ্ছে। সেজন্যই শুক্রবার ইন্ডিয়া জোটের থেকে নির্বাচন কমিশনের দফতরে প্রতিনিধি দল যাবে। সেই প্রতিনিধি দলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ও নাদিমুল হক উপস্থিত থাকবেন।
অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন না। জেলে বসেই তিনি সরকার চালাবেন। এই বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। জেলে বসে কীভাবে দিল্লির মুখ্যমন্ত্রী কাজকর্ম সামলাবেন?
এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গ্রেফতার হয়েছিলেন। তবে তিনি গ্রেফতার হওয়ার আগে ঝাড়খণ্ডের রাজ্যপালের সঙ্গে দেখা করেন। নিজের ইস্তফাপত্র দিয়েছিলেন হেমন্ত। তারপর ইডির সঙ্গে তাদের হেফাজতে যান। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তেমন কোনও সিদ্ধান্ত নেননি।












Click it and Unblock the Notifications