‘দিদিকে বলুন’ অভিযানে অভূতপূর্ব সাড়া, লক্ষ ছাড়ানো ফোনে অবশ্য বিভ্রাটও সঙ্গী

লোকসভায় আশাতীত ফলাফল না করতে পেরে সরাসরি জনতার দরবারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ কর্মসূচির সূচনা করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘দিদিকে বলো’ অভিযানের সূচনা করেছেন।

লোকসভায় আশাতীত ফলাফল না করতে পেরে সরাসরি জনতার দরবারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ কর্মসূচির সূচনা করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 'দিদিকে বলো' অভিযানের সূচনা করেছেন। সেই 'দিদিকে বলো' অভিযানে প্রথম দিনেই অভূতপূর্ব সাড়া পেয়েছে তৃণমূল কংগ্রেস।

‘দিদিকে বলুন’ অভিযানে অভূতপূর্ব সাড়া, লক্ষ ফোনে বিভ্রাটও

সোমবার নজরুল মঞ্চে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন বাংলার মানুষ তাঁর এলাকার সমস্যা জানাতে পারেন ফোন করে। 'দিদিকে বলো' অভিযানে সাধারণ মানুষ ফোন করতে পারবেন ৯১৩৭০৯১৩৭০ নম্বরে। তারপরই এই নম্বরে বিগত ২৪ ঘণ্টায় এক লক্ষেরও বেশি মানুষ ফোন করেছেন।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই দিদিকে বলো অভিযানে ২৫০ জনেরও বেশি মানুষ কাজ করছেন। আরও কর্মী নিয়োগ করা হচ্ছে এই ফোন সামলানোর জন্য। এরই মধ্যে অভিযোগ, অনেক ক্ষেত্রে ফোন ঢুকছে না। ফোন অন্য কোনও নম্বরে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে।

এই সমস্যার কথাও স্বীকার করে নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, প্রথম দিন থেকেই যে হারে সাড়া মিলছে, তাতে সিস্টেম ফেলিওর হয়েছে। আশা করছি, দুদিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। সবাই ফোন করতে পারবেন। কথ বলতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

শুধু ফোন কথা বলাই নয়, একইসঙ্গে ওয়েবসাইটেও লিখিত অভিযোগ জানাচ্ছেন মানুষজন। 'দিদিকে বলো ডট কম'-এ (didikebolo.com) গিয়ে মানুষ লিখতে পারবেন তাঁদের অভাব-অভিযোগ। মমতার কথায়, মানুষ নিজের কথা বলতে পারবে। সমস্যার কথা জানাতে পারবে। মমতা বলেন, আমি চেষ্টা করব, তাদের সমস্যা মেটাতে। হয়তো সব করতে পারব না, তবে যতটা সম্ভব করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+