Sarasari Mukhyamantri: মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ফোন করুন! রইল এই নম্বর
DIDI KE BOLO: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জুলাই এক দফাতেই পঞ্চায়েত ভোট হবে বাংলাতে ( West Bengal)। আর তার আগেই বড় কর্মসূচি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর ( Sarasari Mukhyamantri) সঙ্গে কথা বলতে পারবেন সাধারণ মানুষ।
'সরাসরি মুখ্যমন্ত্রী' নামে নয়া কর্মসুচি ঘোষণা হতে চলেছে। আর আজ সেই কর্মসূচির ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আজ বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন তিনি। আর বৈঠক শেষে নয়া এই কর্মসূচির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষ এখন থেকে সরাসতি তাঁর সঙ্গে কথা বলতে পারবেন। যে কোনও সমস্যা-অভিযোগ সরাসরি জানানো যাবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে একটি নম্বরও শেয়ার করা হয়েছে। আর তা হল ৯১৩৭০৯১৩৭০।

তবে সপ্তাহে সাতদিন এই সুবিধা মিলবে না। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে শনিবার 'সরাসরি মুখ্যমন্ত্রী' নামে নয়া এই প্রকল্প চালু থাকবে। সকাল ১০ টা থেকে ৬ টা পর্যন্ত এই সুবিধা মিলবে বলেও জানা গিয়েছে।
এজন্যে বিশেষ টিম এবং জেলা আধিকারিকদেরও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। যাতে দ্রুত মানুষের সমস্যার সমাধান করা যায়। এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, নয়া এই কর্মসূচির মাধ্যমে সমস্ত মানুষের সমস্যার সমাধান করা হবে। গ্রাম কিংবা শহর! সমস্ত জায়গার মানুষই এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।

'সরাসরি মুখ্যমন্ত্রী' নামে নয়া কর্মসুচি করতে ইতিমধ্যে ৫০০ কল সেন্টার তৈরি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, এর আগে দিদিকে বলো কর্মসূচি আনা হয়। যা যথেষ্ট সাফল্য পেয়েছে। বহু মানুষ এই কর্মসূচিতে ফোন করে উপকৃত হয়েছেন। এবার সরাসরি কথা বলা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এর আগে ডায়মন্ডহারবারে 'অভিষেককে বলো' কর্মসূচি ঘোষণা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজন্যে একটি ফোন নম্বরও চালু করেছিলেন। যদিও বর্তমানে এই সুবিধা গোটা রাজ্যের মানুষ পান। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর নয়া এই প্রকল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications