তৃণমূলের নবজোয়ারে অভিষেককে আটকালে জেলায় জেলায় যাবেন মমতা, পরিকল্পনা পাকা

তৃণমূলের নবজোয়ারে ভয় পেয়ে বিজেপি চাইছে তা যেনতেন প্রকারে বন্ধ করতে। কিন্তু তৃণমূলের নবজোয়ার বন্ধ হবে না। বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে ভার্চুয়াল উপস্থিত হয়ে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোারপাধ্যায়।

বিজেপিকে সরাসরি নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কীভাবে নবজোয়ার কর্মসূচিতে বন্ধ করা যায়, বিজেপি সেই চেষ্টা করছে। বিজেপি মনে করেছে, অভিষেকের পিছনে সিবিআই লেলিয়ে দিলেই তৃণমূলের নবজোয়ার বন্ধ হয়ে যাবে। কিন্তু না, তৃণমূলের নবজোয়ার বন্ধ হবে না।

অভিষেককে আটকালে জেলায় জেলায় যাবেন মমতা

মমতা বলেন, প্রয়োজনে আমি নবজোয়ার যাত্রায় অংশ নেব। জেলায় জেলায় আমি নিজে গিয়ে নবজোয়ার যাত্রা করব। সাফ জানিয়ে রাখলেন তিনি। তাঁর কথায়, তৃণমূলে নবজোয়ার এসেছে। আমাদের লড়াই চলবে। যতদিন না বিজেপিকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা রাজনৈতিকভাবে বিজেপিকে বাংলা থেকে দূর করব। দূর করব দেশ থেকে যতদিন না বিজেপিকে ক্ষমতা থেকে সরাচ্ছি, আমাদের লড়াই চলবে। তৃণমূল এই লক্ষ্যেই নবজোয়ার কর্মসূচিতে নেমেছে। নবজোয়ারে অভিষেককে আটকালে তিনি নিজে নামবেন নবজোয়ার যাত্রায়।

মমতা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে একটা ছেলে ২৫ দিন ধরে রাস্তায় কাটাচ্ছে। দিন-রাত জেগে বাংলার মানুষের কাজে নিজডেকে নিয়োজিত করেছে। আর তাঁকে একটা দিনও সময় না দিয়ে সিবিআই তলব করেছে। আসলে তৃণমূলের কর্মসূচিকে বিজেপি ভয় পেয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভায় কালীঘাটে

অভিষেকের কর্মসূচি আটকাতে সিবিআই নোটিশ দিয়েছে। কিন্তু তৃণমূলের কর্মসূচি থমকে যাবে না। তৃণমূলের কর্মসূচি চলবে। অভিষেক সিবিআইয়ের মুখোমুখি হওয়ায় ব্যস্ত থাকবে, তাই আমি নিজে নবজোয়ারে নামব। ইডি, সিবিআই, এসব ভয় দেখিয়ে আমাকে লাভ নেই।

অভিষেককে আটকে দিলে আমি যাব। জেলায় জেলায় সভা করব। বিজেপিকে দেশছাড়া করেই আমি থামব। শনিবার নিজাম প্যালেসে অভিষেককে হাজিরা দিতে হবে তাই বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচিকে স্থগিত করে ফিরছে। পাত্রসায়রে এদিনম সভা করতে পারেনি অভিষেক।

মমতা বন্দ্যোপাধ্যায়

তাই কলকাতা থেকে ভার্চুয়ালি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূলের নবজোয়ার কর্মসূচির ব্যাপক সাফল্যের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানা। নবজোয়ারকে নবপ্লাবনে পরিণত করার অঙ্গীকার গ্রহণ করেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তৃণমূল কংগ্রেসের পরিবার হচ্ছে জনগণের পরিবার। তাই মানুষের পাশে থাকতে তৃণমূল কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। এই লড়াই সেদিন থামবে, যেদিন বিজেপিকে রাজনৈতিকভাবে বের করতে পারব দেশ থেকে। তৃণমূল বিজেপিকে ভয় পায় না। তৃণমূলে নবজোয়ার আসছে বলে, বিজেপি বরং ভয় পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+