শুভেন্দুর গড়ে হানা মমতার, পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফর ঘিরে সাজে সাজো রব

পঞ্চায়েত ভোট দুয়ারে কড়া নাড়ছে। যে কোনো দিন ঘোষণা হতে পারে নির্বাচনের। তার আগেই শুভেন্দু অধিকারীর গড়ে হানা দিতে চলেছে মুখ্যমন্রী প মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এই জেলা সফর ঘিরে সাজে সাজো রব পড়ে গিয়েছে। এপ্রিলের গোড়াতেই তিনি যাবে পূর্ব মেদিনীপুরে।

তিনদিনের কর্মসূচি মমতার

তিনদিনের কর্মসূচি মমতার

এবার পূর্ব মেদিনীপুরে তিন দিনের সফর করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ৪ এপ্রিল পূর্ব মেদিনীপুর সফরে যাবেন। সেখানে ৬ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কলকাতায় ফিরবেন। কলকাতার ফিরবেন ৬ এপ্রিলই।

মুখ্যমন্ত্রীর জেলা সফর

মুখ্যমন্ত্রীর জেলা সফর

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন মে মাসের মধ্যেই হবে। ফলে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর যে সেই নির্বাচনকেন্দ্রিক হবে তা বলাই বাহুল্য। শাসক থেকে বিরোধী সমস্ত দলই নানা কর্মসূচি নিয়েছে। মুখ্যমন্ত্রীও সম্প্রতি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে একাধিক নির্দেশিকা দিয়েছেন। তিনি নিয়ম করে সমস্ত জেলার সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।

প্রতিবাদে ধরনা মমতার

প্রতিবাদে ধরনা মমতার

এর মধ্যে তিনি আবার জেলা সফরে বের হচ্ছেন। বিভিন্ন জেলায় সভা সমাবেশ বাড়াচ্ছেন তিনি। মার্চ মাসের শেষ থেকে একাধিক কর্মসূচিতে জোর দিয়েছেন। আগামী ২৯ ও ৩০ মার্চ আম্বেদকর মুর্তির পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি জেলা সফর করতে শুরু করবেন।

শুভেন্দু-গড়ে জনসংযোগ

শুভেন্দু-গড়ে জনসংযোগ

মুখ্যমন্ত্রী তাঁর জেলা সফরে প্রথমেই বেছে নিয়েছেন শুভেন্দু-গড় পূর্ব মেদিনীপুরকে। সূত্রের খবর ৪ এপ্রিল তিনি হেলিকপ্টারে যাবেন দিঘা। দিঘার হেলিপ্যাড ময়দানে বুথ কর্মীদের সম্মেলনে যোগ দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৫ এপ্রিল শুভেন্দু-গড়ে জনসংযোগ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর।

মন্দির উদ্বোধনের সিদ্ধান্ত

মন্দির উদ্বোধনের সিদ্ধান্ত

মুখ্যমন্ত্রী নিজে ঘুরে দখতে চাইছেন দিঘা ও দিঘা সংলগ্ন এলাকাগুলি। দিঘায় আসা মানুষজনের সঙ্গে তিনি কথা বলবেন। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দিঘা। সেই মন্দির উদ্বোধনের ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে আরও একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

নন্দীগ্রাম কেন্দ্রে হারের পর

নন্দীগ্রাম কেন্দ্রে হারের পর

পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়। তারপর এই জেলারই নন্দীগ্রাম কেন্দ্র থেকে একুশের নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে বিতর্কিত হারের পর এই প্রথম তিনি যাচ্ছেন জেলা সফরে। বরাবরই তিনি এই জেলাকে বেশি গুরুত্ব দিয়েছেন। এবারও তার অন্যথা হবে না।

এই সফরের তাৎপর্য বেশি

এই সফরের তাৎপর্য বেশি

শুভেন্দুর কাছে বিতর্কিত হারের পর নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুর জেলাকে আর বেশি গুরুত্ব দিয়েছে তৃণমূল। এবার পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজার আগে তিনি এই জেলা থেকেই সফর শুরু করলেন। ফলে তাঁর এই সফরের তাৎপর্য যে বিশেষভাবেই রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+