বিজেপিকে মাত দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়া ‘অভিযান’! নজরে লোকসভায় হারানো কেন্দ্রগুলি

লোকসভায় আশাতীত ফল হয়নি। সামনেই পুরভোট, তাই কালক্ষেপ করতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো এবার বুথ স্তরের সাংগঠিনক বৈঠক করবেন।

লোকসভা নির্বাচনে আশাতীত ফল হয়নি। সামনেই পুরভোট, তাই কালক্ষেপ করতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবার বুথ স্তরের সাংগঠিনক বৈঠক করবেন। এই ফেব্রুয়ারিতেই জেলা সফরে বের হচ্ছেন মমতা। তিনি নদিয়ার কৃষ্ণনগরে প্রথম কর্মিসভা করবেন ৫ ফেব্রুয়ারি, দ্বিতী কর্মিসভা ১১ ফেব্রুয়ারি বাঁকুড়ায়।

মোমেন্টাম ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল

মোমেন্টাম ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল

লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর উপনির্বাচনে অবশ্য ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে তৃণমূল। সেই মোমেন্টাম ধরে রাখতে বদ্ধপরিকর তৃণমূল। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুথ স্তরের কর্মিসভা করতে যাচ্ছেন। পুরসভো ভোটের মুকে দলকে চাঙ্গা করতেই এই প্রয়াস তাঁর।

কর্মীদের সভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো

কর্মীদের সভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো

পুরসভা ভোটের পাশাপাশি বিধানসভা ভোটের লক্ষ্যে তিনি কর্মীদের সভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। জেলার সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের সবাইকে ওই বৈঠকে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এই সভা থেকে তিনি আসন্ন পুরভোটের আগে নেতা-কর্মীদের বার্তা দেবেন।

মমতার দুটি জনসভা বনগাঁ ও রানাঘাটে

মমতার দুটি জনসভা বনগাঁ ও রানাঘাটে

নদিয়া ও বাঁকুড়ায় কর্মিসভার আগে দুটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা দুটি হবে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নদিয়ার রানাঘাটে। নয়া নাগরিকত্ব আইনকে সামনে রেখে এই দুই এলাকা জনসভা করবেন তিনি। ৪ ফেব্রুয়ারি বনগাঁর জনসভার পর রানাঘাটের জনসভায় বক্তব্য রাখবে মমতা।

তৃণমূলের বিশেষ লক্ষ্য হারানো কেন্দ্রগুলি

তৃণমূলের বিশেষ লক্ষ্য হারানো কেন্দ্রগুলি

রানাঘাট থেকেই তিনি কৃষ্ণনগরে রওনা দেবেন। সেখানে পরদিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি কর্মিসভা তাঁর। এরপর পরবর্তী দফায় তিনি বাঁকুড়া যাবেন। সেখানে ১১ ফেব্রুয়ারি কর্মিসভা রয়েছে তাঁর। পরদিন বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকও করবেন তিনি। বাঁকুড়ায় সম্প্রতি সাংগঠনিক রদবদলও হয়েছে। উল্লেখ্য, এই জেলায় দুটি কেন্দ্রই হাতছাড়া হয়েছে তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+