রবিবার মহুয়া মৈত্রের কেন্দ্র থেকে লোকসভার প্রচার শুরু! ৪-৮ এপ্রিল উত্তরবঙ্গে ঠাসা কর্মসূচি মমতার
লোকসভা নির্বাচনে প্রচার শুরু করতে মহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগরকে বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি কৃষ্ণনগর যাচ্ছেন। সেখানেই ২০২০৪-এর লোকসভা নির্বাচনে দলের তরফে প্রথম সভা করবেন। দুপুর বারোটায় সভা করবেন ধুবুলিয়ায়।
তৃণমূল সূত্রে খবর, আগামী ৩ এপ্রিল বুধবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। চার থেকে আট এপ্রিল সেখানেই দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করবেন তিনি। প্রসঙ্গত, প্রথম দফার লোকসভা নির্বাচন হতে চলেছে ১৯ এপ্রিল। ওই দিন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোট রয়েছে। ফলে ওই সময়ের আগে তিনি উত্তরবঙ্গেও সভা করতে পারেন।

তৃণমূল সূত্রে খবর, পাঁচ এপ্রিল জলপাইগুড়িতে প্রচার সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৯ এপ্রিল ভোটের আগে ১৩ ও ১৬ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় ধূরগুড়ি ও ফুলবাড়িতে সভা করতে পারেন বলে জানা গিয়েছে।
২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল উত্তরবঙ্গের কোনও আসন জিততে পারেনি। যে কারণে এবার উত্তরবঙ্গের আসনগুলিকে টার্গেট করেছে তারা। যে কারণে আপাতত ৪-৮ এপ্রিলের প্রচারে সভার পাশাপাশি মিছিল ও জনসংযোগ করতে পারেন তৃণমূল সুপ্রিমো।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় অর্থাৎ ২৬ এপ্রিল ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। তৃতীয় দফায় অর্থাৎ সাত মে ভোট হবে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর আসনে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সূচিতে শুধু উত্তরবঙ্গের আসনগুলিই রয়েছে, মুর্শিদাবাদের কোনও আসন নেই। পরবর্তী সময়ে এপ্রিলেই তিনি মুর্শিদাবাদে প্রচারে যাবেন। সেই সময় তিনি মালদহ ও উত্তর দিনাজপুরের বালুরঘাটে যেতে পারেন বলে জানা গিয়েছে।
লোকসভা ভোট এবার হাইভোল্টেজ লড়াই হতে চলেছে কৃষ্ণনগরে। উপহারের বিনিময়ে প্রশ্ন কাণ্ডে সাংসদ পদ বাতিল হওয়া মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। তৃণমূল অবশ্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয়। মুখ্যমন্ত্রী এব্যাপারে রবিবার মুখ খুলতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications