কাশ্মীরের মানুষ বিচ্ছিন্ন নন, মেহবুবা-আবদুল্লাদের মুক্তির দাবিতে মুখ খুললেন মমতা

কাশ্মীর নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েদিলেন, বাংলা কাশ্মীরিদের পাশে আছে। কাশ্মীরের মানুষ যেন নিজেদের বিচ্ছিন্ন না ভাবে।

কাশ্মীর নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়েদিলেন, বাংলা কাশ্মীরিদের পাশে আছে। কাশ্মীরের মানুষ যেন নিজেদের বিচ্ছিন্ন না ভাবে। কাশ্মীরের মানুষ সন্ত্রাসী নয়। তিনি মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লাদের পাশে থাকার বার্তা দেন। লোকসভায় একই দাবিতে সরব হন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

কাশ্মীরের মানুষ বিচ্ছিন্ন নন, মেহবুবা-আবদুল্লাদের মুক্তির দাবিতে মুখ খুললেন মমতা

মমতা বলেন, আমরা এই বিলটিকে সমর্থন করতে পারি না। আমরা এই বিলের পক্ষে ভোট দিতেও পারি না। সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দল এবং কাশ্মীরিদের সঙ্গে কথা বলা। যদি আপনাকে স্থায়ী সমাধানে পৌঁছানোর দরকার হয় তবে আপনাকে আলোচনার রাস্তায় আসতেই হবে।

বাংলার মুখ্যমন্ত্রী আরও জানান, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি সম্পর্কে আমার কোনও তথ্য নেই। আমি কেন্দ্রের সরকারের কাছে আবেদন করছি যেন তাঁরা এবং কাশ্মীরের মানুষ নিজেদের বিচ্ছিন্ন না ভাবে, তার ব্যবস্থা করুন। কেননা কাশ্মীরের মানুষ সন্ত্রাসী নন। তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির স্বার্থে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও ফারুক আবদুল্লাদের মুক্তির দাবি জানান।

তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও সংসদে একই দাবিতে সরব হন। ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি এবং ফারুক আবদুল্লার গ্রেফতার নিয়ে প্রশ্ন তোলেনষ তারপরই বিক্ষোভ দেখিয়ে তৃণমূল সংসদ সদস্যরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে লোকসভা থেকে ওয়াকআউট করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+