West Bengal Flood Situation: ঝাড়খণ্ডের জলে ভাসছে বাংলা! হেমন্তকে ফোন করে দেখতে বললেন মমতা
West Bengal Flood Situation: প্রবল বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। একাধিক জেলা একেবারে জলমগ্ন অবস্থা। এর মধ্যেই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। আজ রবিবার সকাল থেকে ফের জল ছাড়া শুরু হয়েছে। দুর্গাপুর ব্যারেজের ২৮ টি গেট খুলে ৯৮ হাজার ৫২৫ কিউসেক জল ছাড়া হচ্ছে।
ধীরে ধীরে জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে ইতিমধ্যে জানানো হয়েছে দুর্গাপুরের সেচ বিভাগের তরফে। এই অবস্থায় একাধিক জেলায় প্লাবনের (West Bengal Flood Situation) আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে নিম্ন দামোদর তীরবর্তী বিভিন্ন জেলায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।

যা নিয়ে রীতিমত উদ্বেগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। পরিস্থিতি নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করলেন তিনি। বন্যা পরিস্থিতি (West Bengal Flood Situation) নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী তা নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, তেনুঘাট থেকে ব্যাপক মাত্রায় জল ছাড়া হয়েছে। যার ফলে ইতিমধ্যে ভাসতে চলেছে বাংলা (West Bengal Flood Situation)। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকি ঝাড়খণ্ডের জলে যে বাংলা ভাসছে সে বিষয়ে প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীকে গুরুত্ব দিয়ে দেখার কথাও বলেন। বাংলার বন্যা পরিস্থিতি ম্যান মেড বলেও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন বলেও জানান।
Just now, I spoke to the Chief Minister of Jharkhand, Hemant Soren ji, and discussed with him the evolving flood situation.
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2024
I discussed with him the case of sudden and huge release of water from Tenughat, which has already started flooding Bengal.
I told him that Jharkhand…
শুধু তাই নয়, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা শাসকদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, পরিস্থিতি বিবেচনা করে এখন থেকেই যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই কথাও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে সতর্ক করা হচ্ছে। শুধু তাই নয়, দুর্গাপুর ব্যারেজের দামোদরের জলে যাতে কেউ না নামে তার জন্য মোতায়ন রয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। কড়া নজরদারি চালাচ্ছেন। তবে দুর্গাপুরের দামোদরের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম এবং মানাচার এলাকার বিভিন্ন গ্রামের মানুষ চিন্তায় পড়েছে এই বিপুল পরিমাণ জল ছাড়ার ঘটনায়। প্লাবনের আশঙ্কায় রাতের ঘুম উড়েছে নিচু এলাকায় বসবাসকারী মানুষদের।












Click it and Unblock the Notifications