Bengal Anti-Rape Bill: ঐতিহাসিক বিল,কার্যকর নিয়ে শুভেন্দুকে জবাব মমতার, কামদুনি নিয়েও দিলেন তথ্য
Bengal Anti-Rape Bill: আরজি কর হাসপাতালে 'অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল। আর এর মধ্যেই ধর্ষণ বিরোধী 'অপরাজিত' বিল পেশ রাজ্য সরকারের। এই বিল ঐতিহাসিক একটি বিল। যেখানে কড়া শাস্তির বিধানের কথা বলা হয়েছে। মহিলাদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে বলেও মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সঙ্গে এই বিল (Bengal Anti-Rape Bill) কার্যকর করা নিয়েও শুভেন্দু অধিকারীকে জবাব দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান (West Bengal CM)। পাশাপাশি এদিন একাধিক ইস্যুতেও বিজেপিকে তীব্র আক্রমণ করেন। একই সঙ্গে ধর্ষণের বিরুদ্ধে সমাজকে সংস্কারের সবাইকে একজোট হওয়ার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ধর্ষণ বিরোধী 'অপরাজিতা' বিল নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি যখন নির্যাতিতার বাড়ি যাই তার আগে তদন্তকারী অফিসার সব তথ্য বাবা মা কে দেখিয়ে এসেছিলাম। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। তাতে কোনও সমস্যা নেই।
তবে আমরাও এখন বিচার চাই, সিবিআই'য়ের কাছে বিচার চাই বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন ধর্ষণ বিরোধী বিলকে সমর্থনের কথা বললেও কার্যকর করা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁকেও জবাব দেন। মুখ্যমন্ত্রী বলেন, বিরোধী দলনেতা বললেন এটা আইনে পরিণত হবে কি? মাননীয় রাজ্যপালকে বলুন এটা সই করে দিতে। তার পর দেখুন কার্যকর হয় কিনা।
একই সঙ্গে জানান, ফাস্ট ট্র্যাক কোর্ট আমাদের সরকার তৃতীয় স্থানে। তবে ২০১৩ থেকে কেন্দ্র টাকা বন্ধ করে দেয়। এখনও পর্যন্ত দ্রুত তদন্তের জন্য ৩ লক্ষ ৯২ হাজার ৬২০ টি কেস দায়ের হয়েছে। তার মধ্যে ৩ লক্ষ ১১ হাজার ৪৭৯ কেস ডিসপোজাল হয়ে গিয়েছে বলেও তথ্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কামদুনির প্রসঙ্গ তোলেন। কোন পর্যায়ে এই মামলা রয়েছে তা জানান।
#WATCH | Kolkata: At the West Bengal Assembly, CM Mamata Banerjee says, "I would like to thank all my brothers and sisters and say that every day I will fight to protect the rights of girls...It is a matter of repeating history and fighting to protect girls' rights...43 years ago… pic.twitter.com/TA5KIbZ0gR
— ANI (@ANI) September 3, 2024
মুখ্যমন্ত্রী বলেন,কামদুনিতে পিপি বদল অনেক ক্ষেত্রে আইনজীবীদের বদলির জন্য হয়। তাঁদের পদন্নোতি সহ বেশ কয়েকটি বিষয় রয়েছে। এখন কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হয়। তবে আমরা ফাঁসি চেয়েছিলাম।
কিন্তু কোর্ট সেটা দেয়নি। কোর্ট তো আপনাদের হাতে আছে। ৩ জনকে ফাঁসি ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল লোয়ার কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট ২ জনকে যাবজ্জীবন, একজনকে ছেড়ে দেয়। মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন বলেও এদিন জানান। এই বিষয়ে কথা বলতে গিয়ে উন্নাওয-হাথরসের প্রসঙ্গও তুলে ধরেন প্রশাসনিক প্রধান। যা নিয়ে তীব্র বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।












Click it and Unblock the Notifications