বক্সি এবং পার্থের তালিকাই চূড়ান্ত! আইপ্যাকের সঙ্গে সংঘাত নিয়ে কী বললেন মমতা?
প্রার্থী তালিকা নিয়ে চরম বিভ্রান্তি। কার্যত তালিকা প্রকাশের পর থেকে প্রায় ৪৮ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু নজিরবিহীন ভাবে বিক্ষোভ চলছে সর্বত্র। কোথাও রাস্তা অবরোধ করা হচ্ছে তো কোথাও কার্যত ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া
প্রার্থী তালিকা নিয়ে চরম বিভ্রান্তি। কার্যত তালিকা প্রকাশের পর থেকে প্রায় ৪৮ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু নজিরবিহীন ভাবে বিক্ষোভ চলছে সর্বত্র। কোথাও রাস্তা অবরোধ করা হচ্ছে তো কোথাও কার্যত ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এই অবস্থায় চূড়ান্ত অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।

এই ঘটনার দায় কার্যত প্রশান্ত কিশোরের সংস্থার উপর গিয়েই পড়েছে। যদিও তাঁরা তা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে। এই অবস্থায় পিকে এবং তৃণমূলের সম্পর্ক তলানিতে। আর এই অবস্থা নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ
সামনেই উত্তরপ্রদেশ নির্বাচন। আর সেই নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। এই অবস্থায় সে রাজ্যে অখিলেশের পাশে দাঁড়াতেই উত্তরপ্রদেশ উড়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী। সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। আর উত্তরপ্রদেশের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে আজ সোমবার দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। একই সঙ্গে রাজ্যজুড়ে চলা তৃণমূল বিক্ষোভ নিয়েও মুখ খুলেছেন নেত্রী। বলেন, কিছুই হয়নি। বক্সি এবং পার্থের তালিকাই চূড়ান্ত। যদিও তালিকা নিয়ে কিছু কনফিউশন থাকলেও তা মিটে গিয়েছে বলেও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের সংঘাত নাকি চরমে
অন্যদিকে প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গেও তৃণমূলের সংঘাত নাকি চরমে। এমনটাই জোর জল্পনা রাজনৈতিকমহলে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, এটি দলের ইন্টারন্যাল ম্যাটার। এই বিষয়ে তিনি কোনও প্রশ্নেরই উত্তর দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। কার্যত এহেন প্রশ্নে কিছুটাই মেজাজই হারান মুখ্যমন্ত্রী মমতা।
আর এখানেই রাজনৈতিকমহলের ব্যাখ্যা তাহলে কি ক্রমশই বদলাচ্ছে ছবিটা। সত্যিই মমতার সঙ্গে দূরত্ব বাড়ছে প্রশান্ত কিশোরের! কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে এমনটাই মনে করছে রাজনৈতিকমহল
মুখ খুলেছেন তৃণমূল মহাসচিব
অন্যদিকে প্রার্থী তালিকা নিয়ে রাজ্যজুড়ে চলা বিক্ষোভ নিয়ে মুখ খুলেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন। 'প্রার্থী তালিকায় সই করেছি আমি ও সুব্রত বক্সী। জেলা সভাপতিদের কাছে সেই তালিকা পাঠানো হয়েছে। যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয় বলে মন্তব্য তাঁর। অন্যদিকে প্রশান্ত কিশোর নিয়েও এদিন মুখ খুলেছেন তৃণমূল মহাসচিব।
বলেন, যারা সম্পর্ক রেখে চলেন তারা বলতে পারবেন। আমার সঙ্গে কোনও যোগাযোগ রাখার কথা নয়। আমার দলের কাজ করার কথা। কার্যত কৌসুলি বার্তাই শোনা যায় এদিন মহাসচিবের মুখে।












Click it and Unblock the Notifications