'শিল্পের অনুকূল পরিবেশ রয়েছে এরাজ্যে, নষ্ট হয় না কর্মদিবস', ইনফোকম-এর সভায় দাবি মমতার
কলকাতায় আয়োজিত 'ইনফোকম ২০১৭' -এ ফের একবার পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ ধরে চলবে ইফোকম ২০১৭।
কলকাতায় আয়োজিত 'ইনফোকম ২০১৭' -এ ফের একবার পশ্চিমবঙ্গের শিল্পে বিনিয়োগের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ ধরে চলবে ইফোকম ২০১৭। অনুষ্ঠানের এবারের থিম -ডিজিটাল ট্রান্সফরমেশন। এদিন সভার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ভাষণে রাজ্যের শিল্পনীতি থেকে কর্মদিবস সম্পর্কে একাধিক বক্তব্য উঠে আসে।

অনুষ্ঠানে ঠিক কী কী বলেছেন মুখ্যমন্ত্রী, দেখে নেওয়া যাক
- ডিজিটাল ট্রান্সফরমেশনের পথিকৃত বাংলা, সভায় বলেন মুখ্যমন্ত্রী।
- বাংলা চুপচাপ কাজ করছে বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
- বাংলা স্বচ্ছ মানসিকতা নিয়ে কাজ করে বলে দাবি মুখ্যমন্ত্রীর।
- মুখ্যমন্ত্রী জানান কল্যাণী রাজারহাটে চলছে তথ্য প্রযুক্তির কাজ।
- মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে আসছে নয়া তথ্য প্রযুক্তি নীতি।
- মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ভৌগলিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক থেকে অনেক বেশি স্থিতিশীল বাংলার অবস্থা।
- বাংলা শিল্পের জন্য অনুকূল পরিবেশ বলে এদিনের সভায় জানান এরাজ্য়ের মুখ্যমন্ত্রী।
- ৬ বছর আগে রাজ্যের শুরু হল ডিজিটাইজেশন: মুখ্যমন্ত্রী
- তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে জমি দেওয়া থেকে কর ছাড় পর্যন্ত একাধিক প্রতিশ্রুতি এদিন দেন মমত বন্দ্যোপাধ্যায়।
- বাংলায় বনধ, ঘর্মঘট, সমর্থন করে না বর্তমান সরকার বলে সভামঞ্চ থেকে দাবি মুখ্যমন্ত্রীর।
- বাংলায় বহু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী রয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর।
- আগে কর্মদিবস নষ্ট হত, এখন হয় তা না পশ্চিমবঙ্গে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications