Mamata Banerjee: সমস্যার সুরাহা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ি পুরনিগম জল পাঠাবে গ্রামে

ছয় দিনের জন্য উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ পৌঁছেই কানু সান্যালের গ্রামের মানুষদের পানীয় জল সমস্যার সুরাহা করলেন মুখ্যমন্ত্রী। কানু সান্যালের গ্রামে পানীয় জল পাঠাবে শিলিগুড়ি পুরনিগম।

এই গ্রামের বাসিন্দাদের পানীয় জল কষ্টের সমস্যার সমাধান করা হল। আজ বুধবার বিকেলে কলকাতা থেকে বাগডোগরা নেমেছেন মুখ্যমন্ত্রী। এসেই এই বিষয়ে শিলিগুড়ি পুরনিগমকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিজেপির দিকে এজন্য অভিযোগও করেছেন তিনি।

Mamata Banerjee

মুখ্যমন্ত্রী বলেন, তৎকালীন সাংসদ এসএস আলুয়ালিয়া এই গ্রামটিকে দত্তক নেন। সেই গ্রামে এতদিন কাউকে ঢুকতে দেননি তিনি। নিজেও কিছু করেননি। বর্তমানে পিএইচই দায়িত্ব নিয়েছে কাজটা করতে। তার জন্য সময় লাগবে। ততদিন পানীয় জলের সমস্যায় যাতে বাসিন্দাদের ভুগতে না হয়, তার জন্য শিলিগুড়ি পুরনিগমকে পানীয় জল পাঠাতে বলেছি।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের সেবদুল্লা গ্রামে জলকষ্ট চলছে। সেই সময় সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকারের জল জীবন প্রকল্পে গ্রামে কাজ শুরু হয়। অভিযোগ, প্রকল্প চালু হলেও গ্রামের ১০৭টি পরিবার এখনও জল পাচ্ছেন না।

তাই ওই সমস্যার সমাধান চেয়ে গ্রামের ১০ জন বাসিন্দা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এই গ্রাম নকশাল নেতা কানু সান্যালের গ্রাম নামে পরিচত। আজ ছিল সেই মামলার শুনানি ছিল আদালতে। এই মামলার শুনানির সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের আসন ছেড়ে বিচারপ্রার্থীদের কাছে নেমে এসে মামলা শুনছেন। যা দেখে অভিভূত সকলে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দিয়েছেন ওই গ্রামে জল পৌঁছে দিতে হবে। আগামী জানুয়ারি মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে। সরকার জল জীবন মিশনের মাধ্যমে গ্রামে পানীয় জল পৌঁছে দিতে কাজ করছে। এই কথা বলা হয়েছে।

সামনেই লোকসভা নির্বাচন তার আগে আজ ছয়দিনের উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্শিয়াংয়ে পারিবারির অনুষ্ঠানে দুদিন থাকবেন তিনি। তারপর কার্শিয়াং সহ আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও শিলিগুড়িতে তার সভা হওয়ার কথা।

আগামী ১২ তারিখ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করে ওইদিনই তার কলকাতা ফিরে যাবার কথা। এদিন তিনি বাগডোগরার বিমানবন্দর থেকে সোজা কার্শিয়াংয়ের উদ্দেশ্য রওনা দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+