‘আমি আপনাদের পাহারাদার’, নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে বাংলাকে এনআরসি-ভরসা দিলেন মমতা
‘আমি আপনাদের পাহারাদার’, মোদীকে খোঁচা দিয়ে বাংলাকে এনআরসি-ভরসা দিলেন মমতা
'আমি আপনাদের পাহারাদার। কেউ এনআরসি নিয়ে চিন্তা করবেন না। আমাদের রাজ্যে এনআরসি হবে না। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ততদিন বিজেপি এনআরসি করতে পারবে না বাংলায়। এটা আমাদের অঙ্গীকার। একটি রাজনৈতিক দল আইন পাল্টিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে। ওঁদের যোগ্য জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে।' কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এ ভাবেই গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সারাবছর আপনাদের পাহারাদার
শিলিগুড়ি উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বাংলার মাটিতে হামলা চালাতে দেব না। আমি শুধু ভোটের সময় আপনাদের পাহারাদার হই না। আমি সারাবছর আপনাদের পাহারাদার। তিনি নিজেকে পাহারাদার হিসেবে তুলে ধরে খোঁচা দেন নরেন্দ্র মোদীকে।

ভাগাভাগি চালাতে দেব না
মমতা বলেন, এই দেশে ভাগাভাগি চালাতে দেব না। এই রাজ্যেও ভাগাভাগি চালাতে দেব না। সবাইকে নিয়ে আমাজের দেশ। আমরা সবাইকে নিয়ে একসাছে তাকব। আমাদের জন্মভিটেয় কেন আমরা প্রমাণ দিতে যাব। এ আবার কেমন কথা। মমতা ফের একবার একহাত নেন কেন্দ্রের মোদী সরকারের সিদ্ধান্তের।

আমি যাইনি, কেন যাব?
এদিন এনপিআর নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এনপিআরের বিরোধিতা করে সবাই মোদীর ডাকা বৈঠকে চলে গেলেন। আমি যাইনি। কেন যাব। যারা গেল, তাদের বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে। ওসব মুখের কথা আমি মানব না। ওরা চক্রান্ত করছে। এনআরসি করার চক্রান্ত চলছে। এনপিআর তার প্রথম ধাপ।

এটা আমাদের অধিকারের লড়াই
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। একটি বিশেষ রাজনৈতিক দল এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার মাটিতে এইসব অশান্তি আমরা মানব না। বাংলার বুকে হামলা চালাতে দেব না। এটা আমাদের অধিকারের লড়াই। এ লড়াই চলবে।












Click it and Unblock the Notifications