রাম- রহিমে ভেদাভেদ করে 'রাম রহিমকে' প্রশ্রয় বিজেপির, তীব্র আক্রমণ মমতার

হরিয়ানায় হিংসার জন্য রাজ্য ও কেন্দ্র সরকারকেই দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি ও অ-বিজেপি রাজ্যগুলির মধ্যে বিভেদ করার অভিযোগ মমতার ।

গুরমিত রাম রহিম সিংয়ের ভক্তদের তাণ্ডব নিয়ন্ত্রণ করতে না পারার জন্য বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিংসাত্মক ঘটনার ক্ষেত্রে কেন্দ্র বিজেপি ও অ-বিজেপি রাজ্যগুলির মধ্যে বিভেদ তৈরি করে বলে অভিযোগ মমতার।

রাম- রহিমে ভেদাভেদ করে 'রাম রহিমকে' প্রশ্রয় বিজেপির, তীব্র আক্রমণ মমতার

মুখ্যমন্ত্রী তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, এরাজ্যে বিজেপি রাম ও রহিমের মধ্যে বিভেদ তৈরি করে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। কিন্তু হরিয়ানায় একজন রাম রহিমকে আড়াল করতে গোটা হরিয়ানাকে জ্বলতে দিল বিজেপি ও কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে পাহাড়ের অশান্ত পরিস্থিতির কথাও তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দার্জিলিংয়ের জন্য রাজ্য পেল মাত্র ৪ কোম্পানি সেনাবাহিনী, কিন্তু তারজন্যও আদালতের দ্বারস্থ হতে হয়েছে রাজ্য়কে।

রাম- রহিমে ভেদাভেদ করে 'রাম রহিমকে' প্রশ্রয় বিজেপির, তীব্র আক্রমণ মমতার

কিন্তু হরিয়ানার জন্য আগে ভাগে ৪০ কোম্পানি সেনা পাঠিয়েও তাদের ঠুঁটো জগন্নাথ করে রাখা হল। পুলিশ, সেনার সামনেই পুড়ল গোটা রাজ্য। কেন্দ্র যে দ্বিচারিতা করছে এটাই তার সাম্প্রতিক প্রমাণ বলে কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি। এদিন কলকাতার মেয়ো রোডে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আগাগোড়াই বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+