সমীক্ষকদের তথ্য দেবেন না, আধার কার্ডটা করিয়ে রাখুন! SIR চালুর আবহে বড় বার্তা মমতার

আগামী বছর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন আরও বাড়বে। আজ মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে এমনই দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে অভিষেকও সেই দাবিই করেন।

SIR

ভাষা সন্ত্রাস যেমন বরদাস্ত করা হবে না, তেমনই ন্যায্য ভোটারের নাম বাদ যাতে না যায় তা নিশ্চিত করতে আন্দোলন চালানোর হুঁশিয়ারির কথাও শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বের গলায়। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, কিছু হাইলোডেড ভাইরাস ভাবছে টাকা বন্ধ করে ভোটাধিকার কেড়ে নেবে। কিন্তু জেনে রাখুন আপনারা ১ হলে আমরা ১০০। তৃণমূল বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বে না। আমাদের আসন আরও বাড়বে। আপনারা গরিবের অধিকার কেড়ে নেন, আমরা তাঁদের হৃদয়ে স্থান দিই।

বিজেপির সঙ্গে একযোগে সিপিআইএমকে নিশানা করেন মমতা। বলেন, একদিকে বিজেপি, আরেকদিকে তার বন্ধু বাম। বাম-রাম-শ্যাম-জগাই-মাধাই-গদাই, সব এক। বামেরা এত নির্লজ্জ যে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। বলছে, নেতাজি ব্রিটিশদের ভয়ে পালিয়ে গিয়েছেন! জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের দেরির বিষয়ে যে বিরোধীরাই দায়ী সেটাও দাবি মমতার। তিনি বলেন, একদিকে ছাত্রছাত্রীদের কথা বলছে। তারপর তারাই গিয়ে মামলা করে দিচ্ছে। বলছে তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আসলে ওরা চায় নিয়োগ বন্ধ করে দিতে, ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিতে।

মমতা আরও বলেন, সারা ভারত থেকে ৫০০টা দল নিয়ে এসেছে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। কেউ সার্ভে করতে এলে নিজের তথ্য দেবেন না। আপনার নামই বাদ দিয়ে দেবে। তাই ভোটারকেন্দ্রে গিয়ে দেখবেন আপনার নাম আছে কিনা। আধার কার্ডটা করিয়ে রাখবেন। ওটা মাস্ট করে দেওয়া হয়েছে। ললিপপ সরকার ভয় দেখাচ্ছে পুলিশ, ডিএম, এসডিওদের। বলছে চাকরি খেয়ে নেব। মনে রাখবেন, নির্বাচন কমিশনের কাজ কিন্তু ভোটের সময় তিন মাস। তারপর আমরাই থাকব। বিজেপির শীর্ষনেতাদের উদ্দেশে মমতা বলেন, আমাদের লক্ষ্মীর ভান্ডার আছে, আপনাদের দুর্নীতির ভান্ডার আছে। সেইসব সামনে এনে ফাঁস করে দেব? বাংলার বদনাম করতে সিনেমা বানাচ্ছে। ওদের মগজে মরুভূমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+