'কে লাভবান হবেন, পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন', করোনা-সরঞ্জাম দুর্নীতি নিয়ে মমতাকে তোপ রাজ্যপালের

'কেনাকাটার কাটমানি কোথায় গেল?' এভাবেই রাজ্যে করোনা চিকিৎসার সরঞ্জাম নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা নিয়ে তোপ দেগেছেন রাজ্যপাল। বেশ কয়েকদিন ধরেই রাজ্যে করোনা চিকিৎসার সরঞ্জাম ঘিরে দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধ। এবার তা নিয়ে প্রশ্নবাণ ছুঁড়ে দিলেন রাজ্যপাল।

'কয়েকজন লাভবান' হওয়ার খবর ও রাজ্যপাল

'কয়েকজন লাভবান' হওয়ার খবর ও রাজ্যপাল

রাজ্যপাল এদিন এক সংবাদপত্রের প্রতিবেদনের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে লেখেন, ' আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।' তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি দাবি করেন, 'এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন।'

কোন চাঞ্চল্যকর অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে?

কোন চাঞ্চল্যকর অভিযোগ মমতা সরকারের বিরুদ্ধে?

জানা যায়, সরকারি হাসপাতেল বিনামূল্য়ে করোনা চিকিৎসার কথা রাজ্যসরকার ঘোষণার পরই প্রচুর মাস্ক, পিপিই সহ অন্যান্য সরঞ্জামের প্রয়োজন পড়ে। সেই সংক্রান্তই খরচে দুর্নীতি ধরা পড়েছে। ৩০,পিপিই, ৩৭ লক্ষ এন৯৫ মাস্ক, ও ৪০ লাখ গ্লাভসের অর্ডার ছিল। আর সেই সংক্রান্ত মোট ২ হাজার কোটি টাকার সরঞ্জাম কেনা নিয়ে বহুমূল্য টাকার দুর্নীতি ধরা পড়তেই তদন্তের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 'কেনাকাটার কাটমানি'

'কেনাকাটার কাটমানি'

' কেনাকাটার কাটমানি কোথায় গেল, কে বা কারা লাভবান হলেন-সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম।' দাবি তোলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

দুর্নীতি ঘিরে আরও তথ্য

দুর্নীতি ঘিরে আরও তথ্য

এক নামী সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনে থাকে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড নামে এক সংস্থা। এদিকে, অভিযোগ নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে রাজ্যসরকার প্রয়োজনীয় জিনিস একটি এজেন্সি থেকে কিনেছে বলে দাবি উঠেছে।

 মুখ্যমন্ত্রীর পদক্ষেপ

মুখ্যমন্ত্রীর পদক্ষেপ

মুখ্যমন্ত্রী এরপরই পদক্ষেপ নেন। মুখ্যমন্ত্রী এই ঘটনা সম্পর্কে প্রথমে জানতেন না বলে খবর। তবে পরে মুখ্যমন্ত্রী তা জানতে পেরেই তদন্তের নির্দেশ দেন। উল্লেখ্য,অভিযোগ ছিল কিছু ক্ষেত্রে পণ্যের গুণমান নিকৃষ্ট হওয়া নিয়েও অভিযোগ উঠেছে যা প্রবল সংকটে ফেলেছে মমতা সরকারকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+