এখনও পর্যন্ত ৩০ লক্ষেরও বেশি মানুষের অংশগ্রহণ, আমাদের পাড়া... প্রকল্প নিয়ে আপডেট দিলেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্পের অগ্রগতি নিয়ে এদিন রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক্স পোস্টে তিনি জানান, এই প্রকল্পের শিবিরগুলিতে ইতিমধ্যেই ৩০ লক্ষেরও বেশি মানুষ এসেছেন। এই বিপুল সাড়ায় তিনি বাংলার মানুষের প্রতি গর্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, এই প্রকল্প সফল করতে যে সব সরকারি কর্মী ও আধিকারিক দিনরাত পরিশ্রম করছেন, তাঁদেরকেও তিনি অভিনন্দন জানিয়েছেন। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এবং ২ অগাস্ট থেকে এর কাজ শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর সোশ্যাল পোস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ অগাস্ট বিকাল ৪টে পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৮০,৬৮১টি বুথের মধ্যে ১৪,২৬৫টি বুথ কভার করা হয়েছে। মোট ২৮, ৭৫৩টি ক্যাম্প করা হবে। এখনও ক্যাম্প করা হয়েছে ৫৪২৮টি।

এর আগে, মুখ্যমন্ত্রী নবান্নে এক ভার্চুয়াল বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি তাঁদের দায়িত্ব নিয়ে এই প্রকল্পের কাজ করার কথা বলেন এবং জানান, কারও সমস্যা যেন অমীমাংসিত না থাকে। তিনি স্পষ্ট করে দেন, কেউ যেন দায়িত্বহীনভাবে বসে না থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+