শহিদ দিবসের থিম বেঁধে দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক মমতার

কেন্দ্র ও রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এদিন নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কর্মিসভা থেকে ফের একবার তা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্র ও রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। এদিন নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের কর্মিসভা থেকে ফের একবার তা স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিদিনে তাঁর দল কোন পথে চলবে, এদিন তারও খানিকটা আভাস দিলেন তৃণমূল নেত্রী। এদিন নজরুল মঞ্চে রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচিত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের কর্মিসভা

তৃণমূলের কর্মিসভা

নজরুল মঞ্চের সভা থেকেই মমতা দলের নেতাকর্মীদের আরও ভালো করে জনসংযোগের পরামর্শ দেন। মানুষের পাশে দাঁড়াতে হবে, তাঁদের কথা শুনতে হবে, দুর্নীতি করা চলবে না, মানুষ বিপদে পড়লে সাহায্য করতে হবে। এরকম নানা নীতি কথাই তিনি এদিন কাউন্সিলরদের সামনে তুলে ধরেছেন।

বিজেপিকে আক্রমণ

বিজেপিকে আক্রমণ

এর পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী। লোকসভা ভোটের সময় থেকেই তিনি জানিয়েছেন বিজেপি ইভিএম-এ প্রোগ্রামিং করেছে। এদিনও সেই সুরেই মমতা বিজেপিকে আক্রমণ করেন। স্পষ্ট জানান, ইভিএমে প্রোগ্রামিং করা ছিল। না হলে ভোটের এই ফল হতে পারে না। যার ফলে আগামী দিনে ব্যালট পেপারে ভোটের পক্ষে তাঁর দল সওয়াল করবে। এদিন তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী।

শহিদ দিবসের থিম

শহিদ দিবসের থিম

সামনের মাসে শহিদ দিবস। ২১ জুলাই এটাই হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের মূল থিম। ফিরিয়ে দিতে হবে ব্যালট পেপার। আপাতত এই কর্মিসভাকে সামনে রেখে শহিদ দিবসের থিম প্রস্তুত করে দিলেন মমতা। বিজেপির বিরুদ্ধে লড়াই জারি রাখারও পরামর্শ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

জারি থাকবে লড়াই

জারি থাকবে লড়াই

প্রসঙ্গত লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনে তৃণমূল কংগ্রেস ২২টি, বিজেপি ১৮টিতে এবং দুটি আসনে কংগ্রেস জয়ী হয়েছে। মমতা প্রথম থেকেই অভিযোগ করে আসছেন রাজ্য সহ সারাদেশে বিজেপি ইভিএম প্রোগ্রামিং করেছে। ৩০০-র বেশি আসনে ইভিএম প্রোগ্রামিং করা হয়েছে। এবং মক পোল করা হয়েছে মাত্র ২ শতাংশ আসনে। যার ফলে বিজেপি কারচুপি করে জিতেছে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন যে চলবে তা তৃণমূলের কর্মিসভা থেকে স্পষ্ট করে দিলেন মমতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+