সস্তায় পোস্ত খাওয়াতে বাংলাতেই চাষ করাতে চান মমতা! কেন্দ্রকে লিখলেন চিঠি
এই মুহূর্তে প্রায় ৫০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পোস্তের দাম। বাঙালির পাত থেকে কার্যত উধাও প্রিয় এই পদটি। এই অবস্থায় সস্তায় পোস্ত খাওয়াতে চান মমতা। আর সেজন্যেই এই উদ্যোগ
রাজ্যে পোস্ত চাষ করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত আকাশ ছুঁয়েছে পোস্তের দাম। আর সেই দামের ঠেলাতে হারাতে বসেছে বাঙালির পোস্ত খাওয়া। আর সেই সুখ ফেরাতেই বাংলাতে পোস্ত চাষ করাতে চান রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেই বিষয়ে অনুমতি চেয়েই কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেন তিনি।
আজ বৃহস্পতিবার একেবারে শেষবেলাতে বিধানসভাতে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে এই বিষয়ে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অন্যান্য তৃণমূল বিধায়করা।

রাজ্যে পোস্ত চাষ করার কোনও অনুমতি নেই।
রাজ্যে পোস্ত চাষ করার কোনও অনুমতি নেই। পোস্তের চাহিদার বড় একটা অংশ আসে অন্যান্য রাজ্য থেকে আর এই কারনে পোস্তর দাম অনেকটাই বেশি থাকে। ফলে তা সাধারণ মানুষের কেনার বাইরেই থাকে সবসময়ে। কিন্তু বাংলায় যদি এই চাষ করা যায় তাহলে দাম অনেকটাই কমবে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী মমতা। শুধু তাই নয়, সেগুলি আয়ত্তের মধ্যে আসবে বলেও এদিন বিধানসভাতে জানান তিনি।

পেঁয়াজের প্রসঙ্গও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই পেরসঙ্গে কথা বলতে গিয়ে পেঁয়াজের প্রসঙ্গও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, বাংলাকে একটা সময়ে নাসিকের উপর নির্ভর করতে হত। কিন্তু এরপর পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে পেঁয়াজ চাষ করা হচ্ছে। এমনকি সেখানে চাষ যথেষ্ট ভালো হচ্ছে বলেও এদিন দাবি করেন প্রশাসনিক প্রধান। একই সঙ্গে আগামিদিনে যে ইলিশের জন্যে বাংলাদেশের উপর নির্ভর করতে হবে না সে বিষয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। জানান, 'ডায়মন্ডহারবারে ইলিশ গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। এর সুফল পাওপ্যা যাবে বলেই জানিয়েছেন তিনি।

বিজেপিকে তোপ মমতার
তবে এর আগে বাংলায় পোস্ত চাষ করা নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চেয়েছিলেন অনুমতিও। কিন্তু তাতে সাড়া দেয়নি কেন্দ্র। এই অবস্থায় ফের চিঠি মমতার। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই দেখা হচ্ছে। তবে এদিন এই বিষয়েও বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ৪টি রাজ্যে কেন পোস্ত চাষ হবে? আমাদের কেন চাষ করতে দেওয়া হবে না? আলু পোস্ত সব পোস্তের অন্যান্য রেসিপি তো সবাই আমরা খাই। আর সেই বিষয়গুলি তুলে ধরেই বিজেপি বিধায়কদের আক্রমণ মমতার।

রাজ্যপালের কাছে মমতা
তবে এদিন বিধানসভাতে যাওয়ার আগে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা। তবে কি কারনে রাজভবনে তিনি গেলেন তা স্পষ্ট নয়। বিশেষ করে গত কয়েকদিন আগেই আইনশৃঙ্খলা ইস্যুতে বার্তা দেন রাজ্যপাল। যা নিয়ে একটা সংঘাতের আবহ তৈরি হয়। এই অবস্থায় মমতার রাজভবন যাত্রা খুবই গুরুত্বপূর্ণ। তবে জানা যাচ্ছে, সাক্ষাৎ সম্পূর্ণ ভাবেই সৌজন্যমূলক।












Click it and Unblock the Notifications