বাংলায় নদী ভাঙন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী! হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি মমতার
বাংলায় নদী ভাঙন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার এই চিঠি লেখা হয়েছে বলে জানা যাচ্ছে। মোদীকে
বাংলায় নদী ভাঙন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার এই চিঠি লেখা হয়েছে বলে জানা যাচ্ছে। মোদীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলছেন, বাংলা নদীমাতৃক একটি রাজ্য। আর এর ফলে নদী ভাঙন বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে।

শুধু তাই নয়, বাংলার নদী তীরবর্তী জেলাগুলিতে ভাঙল ইতিমধ্যে ব্যাপক আকার নিয়েছে। অবিলম্বে জলশক্তি মন্ত্রক যাতে এই বিষয়ে হস্তক্ষেপ করে সে বিষয়ে চিঠিতে মোদীর কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে একাধিক বিষয়ে একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি। বিশেষ করে করোনা পরিস্থিতিতে কখনও ভ্যাকসিন তো কখনও একাধিক্ল বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি বকেয়া আর্থিক মেটানোর দাবি জানিয়েও একাধিক চিঠি মোদীকে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্ত্য কোনও চিঠির ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নেয়নি বলে বারবার অভিযোগ করেছেন তিনি।
যদিও মুখ্যমন্ত্রী তাঁর কাজ চালিয়ে যাবেন বলেও আগে মন্তব্য করেছেন। এবার বাংলায় নদী ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। সেখানে এই বিষয়ে স্পষ্ট ভাবে কেন্দ্রের কাছে সমাধান চেয়েছেন তিনি। বলছেন, গঙ্গা, পদ্মা, ফুলহার নদীতীর ব্যাপক ভাবে ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া - এই তিন মানুষ ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়ছেন বলেও চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর।
West Bengal CM Mamata Banerjee writes a letter to Prime Minister Narendra Modi regarding the river erosion issue. pic.twitter.com/h5YxRzgwdS
— ANI (@ANI) November 17, 2022
এমনকি ভাঙনের কারণে বহু মানুষ ঘরচ্যুত হচ্ছে। স্কুল থেকে শুরু করে সরকারি দফতর পর্যন্ত নদীগ্রাসে চলে যাচ্ছে। এছাড়াও একাধিক অঞ্চলের কথাও চিঠিতে তুলে ধরা হয়েছে। শুধু তুলে ধরা নয়, এই বিষয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী। প্রায় তিন পাতার একটি বিস্তারিত চিঠি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছেন তিনি।
সেখানে বাংলার মানুষ কীভাবে নদীকে জীবন এবং জীবিকা হিসাবে ব্যবহার করে থাকে সেই তথ্যও তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ব্যরেজগুলির রক্ষনাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেন, ব্যারেজগুলির রক্ষনাবেক্ষণ হচ্ছে না। জেগুলির দায়িত্বে কিনা কেন্দ্র। ফলে ব্যারেজগুলিতে ব্যাপক ভাবে পলি জমছে। আর সেই কারনেই মেন ম্যাড বন্যারন কথাও ফের একবার উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়নি বলেও জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications