Mamata Banerjee: এত স্পর্শকাতর বিষয়েও জবাব নেই, মোদীকে দ্বিতীয় চিঠি মমতার

Mamata Banerjee: আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Doctor Death) তোলপাড় দেশ। সর্বত্র প্রতিবাদের ঝড়। আর এর মধ্যে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশই ধর্ষণের মতো জঘন্য এই অপরাধের ঘটনা বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন প্রশাসনিক প্রধান।

কিন্তু চিঠির কোনও উত্তর পাননি। এরপর আজ শুক্রবার মোদীকে (Prime Minister Narendra Modi) দ্বিতীয় চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । যেখানে ধর্ষণের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কড়া আইনের দাবি আরও একবার জানিয়েছেন।

Mamata Banerjee

একই সঙ্গে এই বিষয়ে আগের চিঠিতে আবেদন করা হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আর সেই চিঠির কোনও উত্তর দেওয়া হয়নি বলেও চিঠিতে উল্লেখ। তবে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফ থেকে উত্তর পাওয়া গিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর তরফে কোনও উত্তর মেলেনি বলেও উল্লেখ।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পুরো বিষয়টি খুবই স্পর্শকাতর বলেও উল্লেখ করেছেন। বলে রাখা প্রয়োজন, আরজি কর কাণ্ডের মধ্যেই গত ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথম চিঠি লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। উল্লেখ করে, প্রত্যেকদিন কার্যত দেশে ৯০ টি ধর্ষণের ঘটনা ঘটে।

বহু ক্ষেত্রে নির্যাতিতাকে খুনও করা হয়। আর তা করতে কড়া কেন্দ্রীয় আইনের পক্ষে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সমস্ত ঘটনার ক্ষেত্রে যাতে ফাস্ট ট্র্যাকের কোর্টের আওতায় অভিযুক্তকে এনে দোষী সাব্যস্ত করা যায় এবং কড়া ব্যবস্থা নেওয়া সম্ভব হয় সেই কথা জানানো হয়।

বলে রাখা প্রয়োজন, ধর্ষণ রোধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি ধর্ষকদের এনকাউন্টারের পক্ষেও জোরাল সওয়াল করেন। শুধু তাই নয়, এই বিষয়ে কেন্দ্র যাতে কড়া আইন আনে সেজন্য সমস্ত রাজ্যের সরকার চাপ সৃষ্টি করে তা নিয়েও বক্তব্য দেন ডায়মণ্ডহারবারের সাংসদ। আর এরপরেই তাৎপর্যপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কড়া আইনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রথম চিঠি দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+