'নিজেকে বিচার করুন, আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী, আপনি মনোনীত' রাজ্যপালকে পত্রাঘাত মমতার

'নিজেকে বিচার করুন, আমি নির্বাচিত জনপ্রতিনিধি, আপনি মনোনীত' রাজ্যপালকে পত্রাঘাত মমতার

এবার ফুঁসে উঠলেন মমতা। রাজ্যে করোনা সংক্রমণের পর থেকে রাজ্য সরকারের উপর লাগাতার আক্রমণ শানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার পাল্টা জবাবে পাঁচপাতার তীক্ষ্ম জবাব পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী রাজ্যপালকে আক্রমণ শানিয়েছেন।

রাজ্যপালকে পত্রাঘাত মমতার

রাজ্যপালকে পত্রাঘাত মমতার

একেরপর এক আক্রমণের জবাব পাঁচ পাতার চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে রাজ্যপালকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে মমতা লিখেছেন, 'আপনার বলার ভঙ্গি, শব্দচয়ন অসাংবিধানিক। আপনি মন্ত্রিসভার অপমান করছেন। আপনার নিজেকে বিচার করা উচিত।' তিনি রাজ্যপালকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি আর রাজ্যপাল নিতান্তই মনোনিত পদাধিকারী। রাজ্য সরকারকে আক্রমণ করাই এখন রাজ্যপালের কাজ হয়ে দাঁড়িয়েছে বলে আক্রমণ শানিয়েছেন মমতা।

রাজ্যপালের আক্রমণ

রাজ্যপালের আক্রমণ

রাজ্যে রাজ্যপাল নিযুক্ত হয়ে আসার পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন জগদীপ ধনখড়। করোনা আবহেও রাজ্যের একাধিক পদক্ষেপ নিয়ে টুইটে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। বিজেপি সাংসদদের ত্রাণ বিলিতে বাধা দেওয়া থেকে শুরু করে রেশন দুর্নীতি, লকডাউন রক্ষা, এমনকী কেন্দ্রীয় প্রতিনিধিদলেন রাজ্যে আসা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে গিয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে সহযোগিতার বার্তাও দিয়েছেন জগদীপ ধনখড়।

মমতার জবাব

মমতার জবাব

এর আগে বুধবার রাজ্যপালের একাধিক কটাক্ষের জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, উনি বড় মানুষ, আমরা ছোট মানুষ। আমরা ৫ ফুট। উনি ৮ ফুট। এত ছোট হয়ে অত লম্বা মানুষকে মাপা যাবে না।' মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেও থেমে থাকেননি রাজ্যপাল। একের পর এক আক্রমণ শানিয়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+