'দেশের শাসনব্যবস্থার উপর এর বড় প্রভাব পড়বে', ক্যাডার আইন নিয়ে মোদীকে সাবধান মমতার
আইএস ক্যাডার রুল নিয়ে ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাত! আইএএস ক্যাডার রুল সংশোধনী প্রস্তাব নিয়ে এসেছে মোদী সরকার। আর তা নিয়েই সংঘাত। গত কয়েকদিন আগেই এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য
আইএস ক্যাডার রুল নিয়ে ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাত! আইএএস ক্যাডার রুল সংশোধনী প্রস্তাব নিয়ে এসেছে মোদী সরকার। আর তা নিয়েই সংঘাত। গত কয়েকদিন আগেই এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে তিনি স্পষ্ট জানান, কেন্দ্রের এহেন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত হবে। এমনকি রাজ্য এবং কেন্দ্রের সম্পর্ক তলানিতে এসে ঠেকবে বলে দাবি মমতার।
আর সেই বিষয়টিকে মাথায় রেখে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত এক সপ্তাহের মধ্যেই এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী ফের একবার বিষয়টি ভেবে দেখার জন্যে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন।
তাঁর মতে, সংশোধনীর পরিবর্তিত খসড়া যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চরম পরিপন্থী। শুধু তাই নয়, এই খসড়া অনেক বেশি আমলাদের ক্ষতি করবে বলেও মনে করছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এমনকি এই পদক্ষেপ আমলাদের কাজের ক্ষতি করবে বলেও মনে করছেন তিনি। ফলে সবদিক থেকেই বিষয়টি আরও একবার প্রধানমন্ত্রীকে ভেবে দেখার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একের পর এক চিঠির উত্তরেও এমন কিছু বলা হয়নি বলেও নবান্ন সুত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, আইএএস ক্যাডার আইনে সংশোধন করতে চেয়ে রাজ্যকে চিঠি দেয় কেন্দ্র। নয়া এই সংশোধনীতে স্পষ্ট ভাবে বলা হয় যে, এবার থেকে কোনও আমলাকে দিল্লিতে তুলে আনতে রাজ্যের তরফে কোনও অনুমতির প্রয়োজন হবে না। এমনকি অনুমতি নেওয়া হবে না সংশ্লিষ্ট আধিকারিকেরও। রাজ্যে কর্তব্যরত আমলাকে অনুমতি ছাড়াই তুলে নিতে পারবে কেন্দ্র। এমনটাই বলা হয়েছে নয়া সংশোধনীতে।
আর সেখানেই আপত্তি রাজ্যের প্রশাসনিক প্রধানের। চিঠিতে আরও মমতা লিখছেন, আমলাদের নিয়ন্ত্রন করার একটা ক্ষমতা রয়েছে রাজ্যের। নয়া এই সংশোধনীতে আমলাদের নিয়ন্ত্রন করার ক্ষমতা থেকে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে।
এমনকি আগামিদিনে শাসন ব্যবস্থাতেও বড় প্রভাব এই সিদ্ধান্ত ফেলবে বলেও প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন মমতা। কারণ তাঁর মতে, কেন্দ্রে যে সরকারই আসবে তারাই এই সংশোধনীকে ব্যবহার করবে রাজ্যগুলির উপর।
উল্লেখ্য, আমলা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সংঘাত নতুন কিছু নয়। বিশেষ করে আইএএসদের ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে মাঝে মধ্যে কেন্দ্র এবং রাজ্য সংঘাত দেখা যায়। বর্তমানে আমলারা কেন্দ্রের অধীনেই কাজ করেন। রাজ্যের দায়িত্বে থাকা আমলাদেরও কেন্দ্রের আইনেই কাজ করতে হয়। অনেক সময়েই কোনও অপছন্দ হলেও রাজ্যে থাকা আমলাদের কেন্দ্রে ডেপুটেশনে তুলে নেয় কেন্দ্র। কিন্তু এক্ষেত্রে রাজ্যের কথাও শোনা হয়। কিন্তু নয়া সংশোধনিতে তা হচ্ছে না।












Click it and Unblock the Notifications