Mamata Banerjee: ২১ শের মঞ্চে হবে জয়ের উদযাপন! চার কেন্দ্রের জয় নিয়ে বড় বার্তা মমতার
Mamata Banerjee: চারে চার। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) পর চার বিধানসভা উপ নির্বাচনেও ধরাশায়ী বিজেপি। খাতা খুলতে পারল না বাম-কংগ্রেসেও। দলের বিপুল এই জয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সির অপব্যবহার থেকে শুরু করে একাধিক চক্রান্তকে উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছে। এজন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান প্রশাসনিক প্রধান।
একই সঙ্গে এদিনের এই জয়কে মা-মাটি মানুষকে উৎসর্গ করেন। শুধু তাই নয়, আগামী ২১ জুলাই শহিদের মঞ্চে এই জয়কে উদযাপন করা হবে বলেও মন্তব্য করেছেন এদিন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) । গত ১০ জুলাই রায়গঞ্জ, বাগদা, রাণাঘাট এবং মানিকতলা বিধানসভায় উপ নির্বাচন হয়।

আজ শনিবার ফল প্রকাশ হতেই দেখা যায় একের পর এক কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল (Mamata Banerjee)। বেলা বাড়তেই সেই মার্জিন আরও বাড়তে থাকে। শেষমেশ দেখা যায়, মানিকতলা, বাগদা, রাণাঘাট এবং রায়গঞ্জ বিপুল ভোটে জয় পেয়েছে তৃণমূল।
কার্যত খাতাই খুলতে পারেনি বিজেপি। এমনকি লোকসভার ফলাফলের নিরিখে বাগদা, রাণাঘাট এবং রায়গঞ্জে ব্যাপক ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেই ফল কাজে এল না। বিপুল এই জয়ের পরেই বাংলার মানুষকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী। মুম্বই সফর থেকে আজ শনিবারই ফেরেন তিনি। বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন। মুখ্যমন্ত্রী বলেন, এই নির্বাচনের রাজনৈতিক একটা গুরুত্ব ছিল।
রায়গঞ্জে কংগ্রেসকে টেক্কা দিয়ে বিজেপি জিতেছিল। একই অবস্থা হয়েছিল রানাঘাটেও। মুকুটমণিকে টিকিট দেওয়া হয়েছিল। তবে মধুপর্ণা ভালো ফাইট করেছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধায়। আগে একটা ছিল, এবার তিনটে পেলাম। দায়িত্ব এবং বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় আরও কাজ করতে হবে। এমনকি আগামী ২১ জুলাই শহিদদের মঞ্চে এই জয়কে উদযাপন করা হবে বলে এদিন মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।
#WATCH | On the by-elections in West Bengal, CM Mamata Banerjee says, "Three out of four seats were of BJP which have now been won by TMC... This victory is the victory of the people and I thank the people, we will dedicate this victory on July 21st..." pic.twitter.com/l15DpRRbAJ
— ANI (@ANI) July 13, 2024
শুধু বাংলা নয়, দেশের একাধিক রাজ্যের উপ নির্বাচনে বিজেপি তেমন ভালো ফল করতে পারেনি। আর তা তুলেও এদিন বিজেপিকে তোপ দাগেন। মুখ্যমন্ত্রী বলেন, সারা ভারতে বিজেপি হেরেছে। ইন্ডিয়া জোট ভালো ফল করেছে। ফলে মানুষ আর ওদের চায় না বলেও এদিন মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)।
পাশাপাশি আম্বানিদের বিয়ে নিয়েও কথা বলেন (Mamata Banerjee)। জানান, ওরা খুব সম্মান করেছে। আগামীদিনে ফিল্ম ফেস্টিভ্যালে শাবানা আর জাভেদ আখতার আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী। তবে শাহরুখের সঙ্গে দেখা না হওয়ার আক্ষেপ শোনা যায় দিদির বক্তব্যে।












Click it and Unblock the Notifications